ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

সরিষাবাড়ীতে সরকারের উন্নয়নের পদযাত্রা



প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৪ এপ্রিল) বিকেলে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী তেজগাঁও  থানা আওয়ামী লীগের সভাপতি ও সরিষাবাড়ি থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদের আয়োজনে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।


পদযাত্রাটি পৌরসভা চত্ত্বর থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা সংসদ মোড়, রেলওয়ে স্টেশন মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিমলা বাজারে গিয়ে সমাপ্ত হয়। 


এ পদযাত্রায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ ৫ হাজার নেতাকর্মী অংশ নেন। পদযাত্রায় শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র ব্যানার ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে তুলে ধরা হয়।


পদযাত্রার আগে পৌরসভা চত্ত্বরে এক আলোচনা সভায় মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ আব্দুর রশিদ। 


আলোচনা সভায় আরও বক্তব্য দেন সরিষাবাড়ি পৌরসভার মেয়র মনির উদ্দিন মনি, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. হারুন-অর-রশিদ, সহ-সভাপতি ফতেহ রুহানি, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ গণি, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সরোয়ার জাহান ও রফিকুল ইসলাম রফিক, সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার, সরিষাবাড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম আজাদ বিএসসি, সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের, পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসা আলম প্রমুখ। 


এ সময় তেজগাঁও থানা আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য মুকসুদুল আলম, মনির উদ্দিন আহমেদ, সেলিম হায়দার তরুণ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজির আহমেদ শ্যামল, আইনজীবী শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ গফুর, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামস উদ্দিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আ


বক্তারা তাঁদের বক্তব্যে আব্দুর রশিদকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবি জানান।


অধ্যক্ষ আব্দুর রশিদ তাঁর বক্তব্যে বলেন, উন্নয়নের মহাসড়কে আছে বাংলাদেশ। অভূতপূর্ব এ উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা। তিনি ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যায়, এটা বারবার প্রমাণিত হয়েছে। তাই এবারের নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করে বাংলাদেশের উন্নয়নের ধারবাহিতাকে বজায় রাখতে হবে।


তিনি আরও জানান, ভেদাভেদ ভুলে সরিষাবাড়ীর তৃণমূলের নেতাকর্মীদের একত্রিকরণ এবং সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার উদ্দেশ্যেই এই পদযাত্রার আয়োজন। 


এদিকে সরিষাবাড়ী পৌরসভা চত্ত্বরে শেখ হাসিনা সরকারের সকল উন্নয়নের চিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। 

আরও খবর