ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

ইসলামপুরে পিতা-পুত্রসহ ১০ জুয়াড়ি গ্রেপ্তার


জামালপুরের ইসলামপুর উপজেলায় জুয়া খেলার অপরাধে পিতা-পুত্রসহ ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে গ্রেপ্তরকৃতদের জুয়া খেলা নিরোধ আইনে দায়ের করা মামলায় আদালতে প্রেরণ করেছে ইসলামপুর থানা পুলিশ।


এর আগে সোমবার দিবাগত গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার যমুনার মধ্যবর্তী দুর্গম সাপধরী ইউনিয়নের পশ্চিম চেঙ্গানিয়া গ্রাম থেকে ওই জুয়াড়িদের গ্রেপ্তার করে পুলিশ।


থানা পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম চেঙ্গানিয়া গ্রামে জুয়া খেলা হচ্ছে মর্মে খবর পায় পুলিশ। পরে এসআই তারেক আহমেদের নেতৃত্বে এএসআই খোকন মিয়া, এএসআই আব্দুল হাদী, কনস্টেবল নাজমুল ইসলাম, রাসেল উদ্দীন, রাসেল মিয়াসহ একদল পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলো- উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ব্রহ্মত্তোর গ্রামের মৃত ছলিম উদ্দীন কাজীর ছেলে লুৎফর কাজী (৫০), তার ছেলে সহিজ উদ্দীন কাজী (৩৫), লুৎফর রহমান শটকুর ছেলে নাজিম উদ্দীন (২৮), ধলকা গ্রামের ছবুর আলীর ছেলে রবিউল (২২), শামসুল হকের ছেলে নজরুল (৩০), সাইবালীর ছেলে আমিরুল (৩৮), পূর্ব চেঙ্গানিয়া গ্রামের মৃত আব্দুল ওয়াহেজের ছেলে ইউসুফ আলী (৪০), পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শিবি গারামারা গ্রামের আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে ওলুবদ্দিন (৫০), মৃত নজরুল ইসলামের ছেলে সাহাদুল ইসলাম (২৮), এবং আব্দুস সাত্তারের ছেলে জিয়াউল (৩২)।


এ ব্যাপারে এসআই তারেক আহমেদ বাদি হয়ে গ্রেপ্তারকৃত ১০ জুয়াড়ির বিরুদ্ধে জুয়া খেলার অপরাধ আইনে মামলা দায়ের করেন।


মামলার বাদি এসআই তারেক আহমেদ বলেন, 'আমরা গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার দিবাগত গভীর রাতে পশ্চিম চেঙ্গানিয়া এলাকার নজরুল ইসলামের বসতবাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত মাঠে জুয়া খেলার আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। এ সময় জুয়াড়িদের কাছে থাকা ৪ হাজার ৬ শত নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জুয়া আইনে মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।'


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জানান, 'গ্রেপ্তারকৃত জুয়াড়িরা গভীর রাতে যমুনার দুর্গম চেঙ্গানিয়া এলাকায় জুয়া খেলার আসর বসিয়ে ছিলো। জুয়া খেলা বন্ধ করাসহ জননিরাপত্তায় পুলিশী অভিযান চলমান রয়েছে।'

আরও খবর