তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে

লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে,, লাখাই হাওড় বিল নদীসহ প্রাকৃতিক জলাশয়ে মাছের পরিমাণ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন শুঁটকি উৎপাদনকারীরা। আগে হাওড়ে ১৫০ প্রজাতির মাছ পাওয়া যেত। এখন মাত্র ২০ থেকে ২৫ প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। বাকি নানা প্রজাতির মাছ হারিয়ে গেছে। এ অবস্থায় শুঁটকি তৈরির জন্য যে কাঁচামাল প্রয়োজন তা পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাচ্ছে না। ফলে কমছে শুঁটকির উৎপাদন। এতে হতাশায় রয়েছেন উপজেলার শুঁটকি উৎপাদনকারীরা। তারপরও লাখাই, উপজেলার কয়েকটি পরিবার শুঁটকি উৎপাদনের পেশায় জড়িত রয়েছেন। পেশা টিকিয়ে রাখতে তারা সরকারি সহায়তা চেয়েছেন। উপজেলার বিভিন্নস্থানে রয়েছে শুঁটকি প্রক্রিয়াজাতকরণের অসংখ্য মাচা। মাচায় দেশীয় প্রজাতির পুঁটি, চিংড়ি, কাকিয়া, শইল, গজার, টাকি, বাইম, আইড়, মলা, টেংরাসহ বিভিন্ন প্রজাতি মাছের শুঁটকি উৎপাদন করা হয়। উৎপাদিত শুঁটকি প্রতি মণ ১৫ থেকে ২০ হাজার টাকায় পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। আড়তদাররা প্রতি মণ ২৫ থেকে ২৮ হাজার টাকায় বিক্রি করছেন। খুচরা বাজারে প্রতি কেজি ৭০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ হিসেবে প্রতি মণ ২৮ থেকে ৬০ হাজার টাকা। এখানে শুঁটকি উৎপাদনকারীরা তেমন একটা লাভবান না হলেও লাভবান হচ্ছেন আড়তদার, পাইকার ও খুচরা বিক্রেতারা। ক্রেতারা কয়েক গুণ বেশি মূল্য দিয়ে শুঁটকি কিনছেন ক্রয় করছেন। এরমধ্যে আবার শুঁটকির উৎপাদন কমে যাচ্ছে।    উপজেলা মৎস্য বিভাগ জানায়, গত অর্থবছরে লাখাইয়ে ২৩১ টন শুঁটকি উৎপাদন হয়েছিল। যা এর আগের অর্থবছরের তুলনায় ৫ শতাংশ কম। এ মৌসুমে আরও কম উৎপাদন হয়েছে। লাখাইয়ে উৎপাদিত শুঁটকিতে কেমিক্যাল ব্যবহার হয় না বলে এর স্বাদ ও কদর সব সময় আলাদা। কিন্তু এ বছর শুঁটকি উৎপাদনকারী ও ক্রেতাদের মাঝে হতাশা দেখা দিয়েছে। মাধবী রানী, আশুলতা রানী, সজলা রানী দাশ ও পারুল রানী দাশসহ উৎপাদনকারীরা জানান, বাজার থেকে উচ্চমূল্যে পাইকারি দামে শইল, বাইম, পুটি, টেংরাসহ নানা প্রজাতির মাছ কিনে এনে শুঁটকি তৈরি করা হয়। তবে হাওড়, বিল ও নদীতে পানি কমে যাওয়ায় চাহিদামতো মাছ পাওয়া যাচ্ছে না। আবার চাহিদা সম্পন্ন মাছের দামও অনেক বেশি। বুল্লাবাজারের এক শুঁটকির ব্যবসায়ীর সাথে আলাপকালে তিনি বলেন, আগে এই বুল্লাবাজারে নানা রকমের শুঁটকি বিক্রি হতো। দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এসে নিয়ে যেত। আমাদের এখানে উৎপাদিত শুঁটকি সুস্বাদু ও মজাদার বলে কদর আলাদা। বর্তমানে হাওড়, বিল ও নদীতে মাছ কমায় শুঁটকির উৎপাদন হ্রাস পেয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের মতে , দিনে দিনে লাখাইয়ে শুঁটকির উৎপাদন কমে যাচ্ছে। অনেকে এই পেশার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। আমরা মাছের উৎপাদন বৃদ্ধির জন্য হাওড়ে বিভিন্ন ধরনের অভিযান করছি। বিশেষ করে পোনা মাছ সংরক্ষণের জন্য। যদি পোনা মাছ সংরক্ষণ করা সম্ভব হয়, তাহলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়া চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। নদীতে মাছ রক্ষা পেলে শুঁটকির উৎপাদন বৃদ্ধি পাবে।
Tag
আরও খবর

লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন।

২ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে