নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কাপাসিয়া উপজেলায় আড়াই লাখ টাকা ব্যালেন্স সহ মোবাইল ছিনতাই আটক-৪

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জে "হক টেলিকম" নামে এক বিকাশ এজেন্টের দোকানে ডুকে আড়াই লাখ টাকা ব্যালেন্সসহ মোবাইল ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।



ঘটনার পর প্রায় ৮ কিলোমিটার দূর থেকে ছিনতাইকারীকে আটক করে স্থানীয় জনতা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ একটি প্রাইভেটকার ও ৭টি মোবাইলসহ তাদেরকে আটক করেছে। 


 

দোকান মালিক নুরুল হক জানান,গতকাল (১৪ মে) রোববার দূপুরে তার দোকানে হঠাৎ করে এক নারীসহ চারজন লোক ডুকে একইসাথে একজন পাঁচশত টাকা বিকাশ করতে বলে,অন্যজন নগদে কিছু টাকা ক্যাস আউট করতে বলে,অপরজন মোবাইল ফোন দেখতে চায়,আরেকজন চার্জার দেখতে চায়।এভাবে তাকে ব্যস্ত রাখার পর এক পর্যায়ে একজন তার মোবাইল ফোনটি নিয়ে দৌড়ে একটি প্রাইভেটকারে আরোহন করে। বাকিরাও সেই গাড়িতে উঠার সাথে সাথেই দ্রূত গাড়ি টা নিয়ে পালিয়ে যায়। 



এ সময় একটি মোটরসাইকেল নিয়ে রানীগঞ্জ টু গাজীপুর সড়কে তাদের পিছু ধাওয়া করে প্রায় ৮ কিলোমিটার দূরে চাঁদপুর বাজারে স্থানীয় লোকজনের সহযোগিতায় ব্যারিকেট দিয়ে এক নারীসহ চার ছিনতাইকারীকে আটক করা হয় । পরে তাদের কাছ থেকে বিকাশ এজেন্টের মোবাইল ফোনটি উদ্ধার করে দেখা যায়, ইতিমধ্যে সমস্ত টাকা পয়সা ট্রান্সফার করে নেওয়া হয়েছে। পরে পুলিশে খবর দিলে তাদেরকে থানায় নিয়ে আসে। 



আটককৃতরা হলো; শেরপুর জেলার শ্রীবরর্দী উপজেলার মৃত সুরুজ মিয়ার ছেলে আকিল হাসান(২৫) একই উপজেলার দষ্টিপাড়া গ্রামের মহিজুল হেসেন (২৬),দদি মন্ডলের ছেলে সফিকুল ইসলাম (২৮) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী শিবরামপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে নিলুফা আক্তার (২০)


এ-বিষয়ে কাপাসিয়া থানার ওসি এ এইচ এম লুৎফুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক দেশচিত্র কে জানান, আটক কৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর