নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গাজীপুর মহানগরের পূবাইলে একটি রিসোর্টে বেড়াতে গিয়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নবম শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু।

বুধবার ৩ মে দুপুর ১টার দিকে মেঘডুবি এলাকার সাবরিনা ড্রিম রির্সোট এন্ড পার্কের ভেতরে এ ঘটনা ঘটে।



নিহতরা হলো, টঙ্গী মধ্য আরিচপুর এলাকার আজিজুল হকের ছেলে হামীম (১৭) এবং আরিচপুর এলাকার লিটন মিয়ার ছেলে নোমান (১৬)। তারা টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  বুধবার সকালে হামীম ও নোমান স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে তারা দু'জন স্কুলে না গিয়ে স্থানীয়দের সঙ্গে সাবরিনা ড্রিম রির্সোট এন্ড পার্কে বেড়াতে যায়। দুপুরে পার্কের ভেতরে থাকা একটি পুকুরে গোসল করতে হামীম ও নোমান সহ আরো কয়েকজন পানিতে নামে, একপর্যায়ে তারা দু'জন পুকুরের গভীরে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।‌ পরে অন্যরা তাদের দেখতে না পেয়ে সকলে মিলে পানিতে খোঁজাখুঁজি করতে থাকে। 


দুপুর ১টার দিকে তাদের দু'জনকে পুকুরের গভীরে পানিতে ডুবে থাকা অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় দুইটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সাবরিনা ড্রিম রির্সোট এন্ড পার্কের কর্তৃপক্ষ ও এলাকা সূত্রে জানা যায় পার্কের ওই পুকুরে মাছ চাষ করা হয়।


তাই পুকুরের পানিতে গোসল করা দর্শনার্থীদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। কর্তৃপক্ষ নিষেধ করার পরও অনেকে পানিতে গোসল করতে নেমেছিলেন। একপর্যায়ে দুই শিক্ষার্থী পুকুরের গভীরে গিয়ে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের উদ্ধার করে স্থানীয় দুইটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন পূবাইল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম  বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

আরও খবর