জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দিনাজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ: ৫শ থেকে ১ হাজার শয্যায় উন্নীত হলো দিমেক হাসপাতাল

দিনাজপুরবাসীর দীর্ঘদিনের দাবি ও কাঙ্ক্ষিত স্বপ্ন অবশেষে বাস্তবায়ন হতে চলেছে। দিনাজপুরবাসীর স্বাস্থ্যসেবার মান আরও এক ধাপ এগিয়ে নিতে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালকে ৫শ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীতকরণের সরকারি অনুমোদন পাওয়া গেছে। দিনাজপুর সদর ৩আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপির ঐকান্তিক প্রচেষ্টা ও কূটনৈতিক দক্ষতায় এই ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে বলে জানা যায়।
গত ১৬ আগষ্ট স্বাস্থ্য সেবা বিভাগ(সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা -১শাখা) এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ এর উপসচিব শুক্লা সরকার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে উল্লেখ করা


হয় যে উল্লেখিত স্মারকে  যাবতীয় বিধিবিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম কানুন যথাযথভাবে 
প্রতিপালনের শর্তে  স্বাস্থ্য সেবা বিভাগের অধীন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫শ থেকে ১হাজার শয্যা সংখ্যা বৃদ্ধি ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরনে অর্থ বিভাগের সম্মতি ও নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।
​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বৃহত্তর দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ মানসম্মত ও পর্যাপ্ত চিকিৎসাসেবা থেকে অনেকাংশে বঞ্চিত হচ্ছিল। বর্তমান ৫শ শয্যার এই হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপের কারণে মেঝেতে ও বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা নিতে হতো। এই জনদুর্ভোগ লাঘবে এবং চিকিৎসাসেবার পরিধি বহুগুণ বাড়িয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জোরালো উদ্যোগ গ্রহণ করেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।তার নিরলস প্রচেষ্টা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ধারাবাহিক যোগাযোগ এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ ২ নীতি নির্ধারক মহলের সবুজ সংকেতের ফলেই অবশেষে ১ হাজার শয্যায় উন্নীতকরণের এই গুরুত্বপূর্ণ অনুমোদন মিলেছে।
​হাসপাতাল সূত্রে জানা যায়, শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি খুব শীঘ্রই এই হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, বিশেষজ্ঞ চিকিৎসকের পদায়ন এবং অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে। এর ফলে শুধু দিনাজপুর জেলার বাসিন্দারাই নন, বরং ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীসহ আশপাশের কয়েকটি জেলার হাজার হাজার মানুষ আরও উন্নত, আধুনিক ও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবার সুবিধা পাবে।
​দিনাজপুরবাসীর প্রত্যাশিত এই বড় অর্জনে স্থানীয় সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা দিনাজপুর সদর এমপির এই জনকল্যাণমুখী ও যুগান্তকারী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে ১ হাজার শয্যার এই হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর জোরালো দাবি জানিয়েছেন।
Tag
আরও খবর