কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

কৃষি জমির যথাযথ ব্যবহার করুন | ইমরান খান রাজ

বাংলাদেশ কৃষি বান্ধব দেশ হলেও আমাদের দেশে এখনো বহু জমি অনাবাদি হিসেবে রয়ে গেছে। ঢাকা শহরে বড় বড় দালান-অট্টালিকা, ব্যবসায়ীক প্রতিষ্ঠান থাকার ফলে সেখানে চাষযোগ্য জমির পরিমাণ কম হলেও দেশের অন্যান্য জেলাগুলোতে এখনো পর্যাপ্ত রয়েছে চাষযোগ্য জমি। সেসব জমির যথাযথ ব্যবহার না করার ফলে সেগুলো অনাবাদি হিসেবে রয়ে যাচ্ছে বছরের পর বছর। কৃষি জমির শতভাগ সঠিক ব্যবহার করতে পারলে বাংলাদেশে একদিকে যেমন বেকার সমস্যার সমাধান হবে, অপরদিকে দেশ খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ হবে। গ্রামাঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই বাড়ির উঠান ও পালানে বেশকিছু জমি খালি পড়ে থাকে। যেগুলোতে শাকসবজি চাষের মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা মেটানো সম্ভব। গ্রামের বহু কৃষি জমি আছে, যেখানে কৃষক বছরে মাত্র একটা ফসল ফলায়। উন্নত প্রযুক্তির অভাবে, সঠিক দিকনির্দেশনা ও পরামর্শের অভাবে কিংবা অর্থাভাবে কৃষক চাইলেও একই জমিতে বছরে তিন থেকে চারটি ফসল উৎপাদন করতে পারছে না। এছাড়া ফসল বীজের উচ্চমূল্য, সারের বাড়তি মূল্য, খরচ অনুযায়ী ফসলের ন্যায্য মূল্য না পাওয়া ইত্যাদি কারণে গ্রামাঞ্চলে কৃষি কাজের সাথে সখ্যতা কমে যাচ্ছে কৃষকের। অনেকেই এখন কৃষি কাজ ছেড়ে যুক্ত হচ্ছে অন্যান্য পেশায়। কেউ কেউ উন্নত জীবনের আশায় পাড়ি দিচ্ছে বিদেশে। যার ফলে কৃষি জমির যথাযথ ব্যবহার বাংলাদেশে সম্ভব হচ্ছে না। তাই সরকার ও সংশ্লিষ্ট কতৃপক্ষের উচিত, প্রত্যন্ত এলাকার কৃষকদের সাথে যোগাযোগ স্থাপন করে তাদেরকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ রুপে প্রতিষ্ঠা করা। বীজ ও সারের মূল্য কমিয়ে এনে কিংবা সরকারি ভাবে ব্যপক পরিসরে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করে তাদেরকে চাষাবাদে উদ্ভুদ্ধ করা। সর্বোপরি যার যার অবস্থান থেকে অনাবাদি জমিগুলো চাষের উপযুক্ত করে যেকোনো ফসল ফলানোর মাধ্যমে দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়া-ই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত। 





নামঃ ইমরান খান রাজ 

প্রাক্তন শিক্ষার্থী, বি.বি.এস, পদ্মা সরকারি কলেজ, দোহার - ঢাকা।

আরও খবর
দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ

১৮ দিন ১৯ ঘন্টা ২৫ মিনিট আগে