কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

সাত কলেজের খাতা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে, শিক্ষার্থীদের ক্ষোভ

সম্প্রতি রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স প্রথম বর্ষ ফাইনাল পরিক্ষা ২০২৪ এর খাতা দেখা নিয়ে অসঙ্গতির অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার ফেসবুক স্টোরিতে অনার্স প্রথম বর্ষ ২০২৪ এর ব্যবস্থাপনা বিভাগের খাতার ছবি শেয়ার করে। যা নিয়ে পরবর্তীতে সাত কলেজের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে৷ স্টোরিতে পোস্ট করা ছবিতে দেখা যায়, “ঢাকা বিশ্ববিদ্যালয়” শিরোনামে অধিভুক্ত সরকারি সাত কলেজের সিল সহ বেশ কয়েকটি পরীক্ষার খাতা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় রয়েছে, স্টোরিতে লেখা ছিল "Jackpot"। 


সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেন। খাতা দেখার প্রক্রিয়া ও ফলাফল নিয়ে অনিশ্চয়তার কথা জানান। শিক্ষার্থীরা বলেন, "আমরা ভালো পরিক্ষা দিয়েও আশানুরূপ ফলাফল পাই না, গণহারে ফেল দেখানো হয়। শিক্ষকদের অবহেলার কারণে আজ আমাদের এই অবস্থা। "


শিক্ষার্থীরা আরো জানান তাদের এক বছরের পরিশ্রম ফল এভাবে নষ্ট করা হচ্ছে। তারা এই ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানায়। সাত কলেজের জন্য আলাদা পর্যবেক্ষণ কমিটি গঠনের সুপারিশ দেন। 

এ বিষয়ে সাত কলেজের বর্তমান প্রশাসন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত কারো বক্তব্য পাওয়া যায়নি। 


উল্লেখ্য যে দীর্ঘদিন ধরেই সাত কলেজ শিক্ষার্থীরা তাদের ফলাফল ও খাতা দেখার প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলে আসছেন। এই ঘটনার পর তারা এর সমাধান চান।

আরও খবর
দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ

১৮ দিন ১৯ ঘন্টা ২৫ মিনিট আগে