কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

দ্রুত অধ্যাদেশ প্রকাশের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও সাত কলেজ শিক্ষার্থীদের

প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত প্রকাশ করার দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করছে৷  ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন পরিষদ।

আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন শুরু করেন। এর আগে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে পদযাত্রা কর্মসূচি পালনের কথা জানানো হয়।  


আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, ইউজিসি ঘোষিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইন দ্রুত বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় শিক্ষার্থীরা খুবই অনিশ্চয়তায় রয়েছেন। শিক্ষার্থী ও অংশীজনদের মতামত বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে টেকসই মডেল ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনের উদ্দ্যেশ্যে অধ্যাদেশ ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে। 


ঢাকা কলেজ শিক্ষার্থী নোবেল বলেন,  শিক্ষার্থীরা অধ্যাদেশ নিয়েই তবে পড়ার টেবিলে ফিরবে। আর কোন কালক্ষেপণ চলবে না। 


সাত কলেজের প্রতিটা ক্যাম্পাস থেকেই শিক্ষার্থীরা শিক্ষা ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, ঢাকা কলেজ নীলক্ষেত থেকে যাত্রা শুরু করে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের যুক্ত করবে। এরপর পলাশী হয়ে বকশীবাজারে পৌঁছে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা পদযাত্রায় যুক্ত হবেন। একই সময়ে কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের পথে রওনা দেবেন। একই ভাবে সরকারি তিতুমীর কলেজ, মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থান থেকে পদযাত্রায় যোগ দেবেন।


প্রসঙ্গত, চলতি বছর ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। প্রস্তাবিত অধ্যাদশে অংশীজনদের মতামত চাওয়া হয়। যার সময়সীমাও শেষ হয়েছে। 

আরও খবর
দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ

১৮ দিন ১৯ ঘন্টা ২৫ মিনিট আগে