নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভালো শিক্ষার্থীর পাশাপাশি দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি করতে হবে - এমপি বাহার

কুমিল্লায় ২৮ জানুয়ারি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুমিল্লা জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজের সভাপতিত্বে, কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুমিল্লা জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। 


এসময় কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দীন আহমেদ, কুমিল্লা জেলা প্রশাসন কার্যলয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অতীশ সরকার, কাউন্সিলর মনজুর কাদের মণিসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ ও সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।


উক্ত অনুষ্ঠানে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ঐতিহ্য মন্ডিত কুমিল্লা জিলা স্কুল আসলে গর্বে বুক বড় হয়ে যায়, মুখ উজ্জল হয়ে উঠে। এই জিলা স্কুল আজ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছে। ঐতিহ্যের কুমিল্লার পরিচয় বহন করছে এই প্রতিষ্ঠান। এই বিদ্যাপীঠ তৈরী করেছে দেশের প্রধান বিচারপতি, সেনাপ্রধান, কেবিনেট সচিব, দূদকের চেয়ারম্যান সহ দেশবরেন্য বহু কৃর্তি মানুষ যারা আমাদের কুমিল্লাকে গৌরবময় করেছে। এজন্যই আমি বলি, কুমিল্লা এগুলেই, এগুবে বাংলাদেশ। দেশে আজ শিক্ষার ক্ষেত্রে কোন কিছুর অভাব নেই। শিক্ষকদের দায়িত্ব নিতে হবে। ভালো শিক্ষার্থী তৈরীর পাশাপাশি ভালো মানুষ তৈরী করতে হবে। সৎ এবং দেশপ্রেমিক ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।


আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি আরও বলেন, জাতিরপিতা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সুখী সমৃদ্ধ সোনার বাংলার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ টার্গেট নির্ধারণ করে দিয়েছেন- ২০৪১ সালের ধনী জ্ঞান নির্ভর সুন্দর বাংলাদেশ। আজকের শিক্ষার্থীদের শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। আমরা ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ অর্জন করেছি তা যেন কখনো বৃথা না যায়। আজকের শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে ২০৪১ সালের বাংলাদেশের। প্রিয় নেত্রী শেখ হাসিনা স্বপ্ন- স্মার্ট বাংলাদেশ তৈরীর প্রস্তুতি নিতে হবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা সব সময় দেশের হয়ে কাজ করবো।


উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা অতিথি ও দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। পরে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী কয়েকজন ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি সহ বিভিন্ন অতিথি মহোদয়রা।

আরও খবর