নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, কুমিল্লা জেলার ত্রি-বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন

কুমিল্লায় ২৭ জানুয়ারি কোটবাড়ি, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে শতাধিক প্রধান শিক্ষক নিয়ে দিনব্যাপি বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, কুমিল্লা জেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা কমিটির সভাপতি জনাব মোঃ আব্দুল মতিন মোল্লা। কাজী মোঃ মনিরুজ্জামান ও মোঃ শফিকুল ইসলামের সঞ্চলতনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, ডাঃ মোঃ তরিকুল ইসলাম চৌধুরী, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি নৃপেন্দ চন্দ্র দাস, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান বাবুল, কেন্দ্রীয় সহসভাপতি মোঃ শফি উদ্দিন, কেন্দ্রীয় সহ-সভাপতি এস.এম ফেরদৌস হেলাল ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাতক দুলাল চন্দ্র চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। সভায় আরও বক্তব্য রাখেন মোঃ ইদ্রিস মিয়া (লাকসাম), মোঃ শহিদুল্লাহ স্বপন (নাঙলকোট), মোঃ শাহজাহান (মুরাদনগর), মোঃ মমতাজ উদ্দিন (চান্দিনা), মোঃ ওয়াদুদ মিয়াজী (বরুড়া), মোঃ জামাল হোসেন (চৌদ্দগ্রাম), মোঃ নজরুল ইসলাম (সদর দক্ষিণ), বেগম আয়েশা সিদ্দিকা (দেবিদ্বার), মোঃ সেলিম (দাউদকান্দি), মোঃ মুজিবুর রহমান (দেবিদ্বার), ছালেহ আহমেদ ভূঞা (চৌদ্দগ্রাম) এবং স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ কামরুল কবির (চান্দিনা) ও প্রতিবেদন পেশ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা। বক্তারা মাত্র তিন বছর আগে প্রতিষ্ঠিত বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ এর বিভিন্ন কার্যকলাপ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দেশব্যাপি বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বিভিন্ন সমস্যা তাৎক্ষনিক সমাধানে কেন্দ্রীয় কমিটি সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। কেন্দ্রীয় নেত্রীবৃন্দ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ পাঁচ দফা দাবী আদায়ে সার্বক্ষণিক সচেষ্ট বলে সভাকে জানান এবং প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের স্কেল বৈষম্য দূর করণে দ্রুত সাফল্য আসবে বলে সবাইকে আশ্বস্ত করেন।

উক্ত অনুষ্ঠানে সার্চ কমিটি কর্তৃক নির্বাচিত জেলা নির্বাচন কমিটি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মোঃ মজিবুর রহমান বাবুল মহোদয়ের নিকট উপস্থাপন করেন। তিনি জনাব মোঃ কামরুল কবিরকে সভাপতি ও জনাব মোঃ গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদকসহ ৪১ সদস্য বিশিষ্ট নবগঠিত কুমিল্লা জেলা কমিটি ঘোষণা করেন। এবং উক্ত অনুষ্ঠানের উপস্থিত সকলে করতালির মাধ্যমে উক্ত কমিটির সকলের সম্মতিক্রমে অনুমোদন করেন।

আরও খবর