নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বুড়িচংয়ে সূর্যের দেখা নেই, জনজীবন বিপর্যস্ত


ঘন কুয়াশা আর শীতে বুড়িচংয়ে ব্যাহত হচ্ছে জন জীবন। গত এক সপ্তাহ  থেকেই কুয়াশায় আচ্ছন্ন কুমিল্লার বুড়িচং  জেলার বিভিন্ন  গ্রাম । দুপুর বেলা হালকা রোদ বের হলেও সকালে ও সন্ধ্যায় কুয়াশাচ্ছন্ন এ অঞ্চল। গত সোমবার সন্ধ্যায় থেকেই ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। বেলা যত বাড়ছে ততই কুয়াশা বাড়ছে। এতে করে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।


জীবিকার সন্ধানে ঘর থেকে বের হওয়া মানুষ সাধ্য অনুযায়ী গায়ে জড়িয়ে নিচ্ছেন গরম কাপড়। কারও কারও গরম কাপড় না থাকায় হালকা কাপড় পরে বেরিয়ে পড়ছেন কাজের সন্ধানে। শীতের কারণে অনেকে কাজে যেতে পারছে না। হঠাৎ চলে আসা এই ঠাণ্ডার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা হিমশিম খাচ্ছে মানুষ। ঠাণ্ডা আর ঘন কুয়াশায় বুড়িচংয়ের  চর ও বিল অঞ্চলের মানুষের কষ্ট বেড়েছে। অনেকে অসুস্থ হতেও শুরু করেছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা। শীত জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। হঠাৎ করে গত এক  সপ্তাহ যাবত আবার শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। দিন দিন তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দিনমজুর শুকুর আলী ও রমিজ  জানান, প্রচুর শীত পড়েছে। শীতের কারণে কাজে যেতে পারছি না। কাজ না করলে আমাদের সংসার চলবে না।  প্রচণ্ড শীত ও কুয়াশা পড়েছে। সূর্যের দেখা নাই। শীত বাড়লে শিশু ও বৃদ্ধদের অনেক কষ্ট হয়।

আরও খবর