নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুমিল্লা-২৫৯(১১ চৌদ্দগ্রাম) আসনে পরিবর্তনের আভাস, আলোচনায় নতুন মুখ.

কুমিল্লা-২৫৯(১১ চৌদ্দগ্রাম) আসনের পরিবর্তনের আভাস, আলোচনায় নতুন মুখ

 তফসিল ঘোষণার পরেই দেশের অন্য সংসদীয় আসনের মতো কুমিল্লা-২৫৯(১১-চৌদ্দগ্রাম) আসনেও জমে উঠছে নির্বাচনী রাজনীতি। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা এরই মধ্যে মাঠে নেমেছেন। চালাচ্ছেন জোর প্রচার প্রচারণা।

আসনটি অনেক দিন ধরে এক হাতে শাসন করেছেন বর্তমান এমপি মজিবুল হক। কিন্তু গত পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের দলীয় কোন্দল প্রকাশ্য রূপ নেয়। বিগত ৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এম তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম এর নেতৃত্বে চৌদ্দগ্রামের সবর্ত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশ করতে গেলে সংসদ সদস্য মজিবুল হকের অনুসারীরা তাঁদের উপর অতর্কিত হামলা করে। তিন ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল।

স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এবার দলের তৃণমূল নেতাদের আস্থা হারিয়েছেন মুজিবুল হক। এই সংঘর্ষ এবং দলে বিএনপি-জামায়াত অনুপ্রবেশের কারণে ভাটা পড়েছে সংসদ সদস্য মজিবুল হকের রাজনৈতিক জনপ্রিয়তা। দলে তৈরি হয়েছে তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী। এবার এই আসনটি পরিবর্তন হতে পারে। আসবে নতুন মুখ। এমনটাই ধারণা তৃণমূল নেতাকর্মীদের এবং স্থানীয় আওয়ামী কর্মী সমর্থকদের।

কুমিল্লার একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে, এবার হেভিয়েট প্রার্থীর মধ্যে রয়েছে আসনটি মুজিবুল হক ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তিবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য তমিজ উদ্দিন ভুঁইয়া সেলিম ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান। তবে গত ৬ জুন সংসদ সদস্য মজিবুল হকের অনুসারীদের সাথে চৌদ্দগ্রাম আওয়ামী নেতাকর্মীদের যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় তা প্রত্যক্ষ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। ফলে কেন্দ্রীয় নেতারা ধরেই নিয়েছেন কপাল পুড়তে পারে মুজিবুল হকের।

কেন্দ্র থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত সর্বত্রই আলোচনায় রয়েছে তমিজ উদ্দিন ভুঁইয়া সেলিম। কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার সাথে কথা বলে জানা গেছে, কুমিল্লা-১১ আসনটিতে পরিবর্তন হতে পারে। শক্ত এবং জনপ্রিয় ব্যক্তিকে চায় কেন্দ্র। তবে সব কিছুই নির্ভর করছে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রীর সিদ্ধান্তের উপর।

জানা গেছে, দলে এবং কেন্দ্রে ব্যাপক আলোচনায় থাকা এম তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম ব্যক্তিগতভাবে বয়স্ক ব্যক্তিদের প্রতিমাসে প্রায় ৮ লাখ টাকার আর্থিক অনুদান দেন। তিনি কয়েক হাজার বেকারের কর্মসংস্থান করেছেন। নিজের নির্বাচনি এলাকায় গার্মেন্টস করেছেন এবং নতুন গার্মেন্টস প্রতিষ্ঠা করছেন যাতে এলাকার নিন্ম বৃত্ত ও শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ হয়। এছাড়াও মসজিদ মাদ্রাসা ও স্কুল কলেজে আর্থিক অনুদান দিয়েছেন এবং দিচ্ছেন। যে সকল শিক্ষার্থীরা অর্থের অভাবে পড়াশোনা ছাড়তে বসেছিলেন তাদের পড়াশোনার দায়িত্ব নিজে কাঁধে নিয়েছেন। ফলে দল মত নির্বিশেষে স্থানীয়দের মাঝে ব্যাপকভাবে আলোচিত তিনি।

এম তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন পরীক্ষিত কর্মী। দলের দুর্দিনে অনেক মামলা হামলার শিকার হয়েছি। দল ক্ষমতায় থাকাকালীন চৌদ্দগ্রামে আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাকে অবমূল্যায়ন করা হয়েছে এবং তাদের ওপর মামলা-হামলাও হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আমি আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন চেয়েছি। আমি বিশ্বাস করি আমার ব্যক্তিগত এবং দলীয় কর্মকাণ্ডে মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী আমাকে মূল্যায়ন করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আওয়ামী নেতাকর্মীদের মধ্যে কোন কোন্দল দেখতে চাই না। আমাদের একটাই পরিচয় আমরা আওয়ামী লীগ এবং আমাদের প্রতিক নৌকা।

আরও খবর