নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

৩১শে আগস্ট আমরা নাঙ্গলকোট স্বাধীন করে দেশের মানুষকে জাগ্রত করেছি-আব্দুল গফুর ভূইয়া

 এই সরকার সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে ফেলেছে, মিথ্যা মামলা দিয়ে বিএনপির অসংখ্য নেতা কর্মীকে জেলে নিয়েছেন, অসংখ্য নেতা কর্মীকে গুম ও খুন করেছেন। ২০২২ সালের ৩১শে আগস্ট আমরা নাঙ্গলকোট স্বাধীন করে সারা বাংলাদেশের বিএনপির মানুষকে জাগ্রত করেছি। আমরা বিএনপির মানুষদেরকে, বিএনপির সমর্থক, ভোটারদের মধ্যে ক্ষোভ সঞ্চয় করেছি ঘরে বসে থাকার সময় নাই। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মাহিনী আল আরাফাহ দাখিল একাডেমি মাঠে শনিবার বিকেলে অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীবে নির্বাচন, সাবেক প্রধান মন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ১দফা দাবি আদায়ের লক্ষ্যে রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন- শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে হলে রাজপথে রক্ত দিতে হবে। আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, আমার নেতা তারেক রহমানকে দেশে পিরিয়ে আনার জন্য আমার জীবন উৎসর্গ করে দিলাম। আমদের কে পরিশ্রম করতে হবে, আমাদেরকে ঘরবাড়ি চেয়ে দিতে হবে, মৃত্যুর জন্য আমরা প্রস্তুত আছি, আমারা মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই। আজকে সরকারের বিরুদ্ধে কথা বলা যায় না,দুর্নীতি, দুঃশাসন করে গত ১৫ বছরে এই সরকার হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে বিদেশে প্রাচার করেছেন। এই দলের লোকেদের মধ্যে মৃত্যুর ভয় নাই আল্লাহকে তারা ভয় করে না। তারা যদি ভয় করত তাহলে আজকে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করতো না, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করত না। আমাদেরকে গায়েবী মামলা দিয়ে মনে করেছে এদেশের মানুষকে ঘর থেকে বের হতে দেবে না। ইনশাআল্লাহ আমরা ঘর থেকে বের হয়েছি, আমরা রাস্তায় আছি আমরা আন্দোলনে আছি সংগ্রামে আছি, আমরা আমাদের লক্ষ অর্জন না করে ঘরে ফিরে যাব না।বৃটিশেরা আমাদের দাবিয়ে রাখতে পারেনাই, পাকিস্তানিরা আমাদের দাবিয়ে রাখতে পারে নাই, আপনার দুঃশাসন আমদেরকে দেশের ১৮কোটি মানুষকেনদাবিয়ে রাখতে পারবেনা। ইনশাআল্লাহ আন্দোলন সংগ্রাম করে আমাদের নেত্রীকে জেল থেকে বের করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করবো। জনসমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ প্রচার সম্পাদক, ইলিয়াছ ভূঁইয়ার সঞ্চালনায়, বিএনপি নেতা কাজী শাহআলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মিয়া মোহাম্মদ ইদ্রিস, দক্ষিণ জেলা ওলামা দলের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব হাফেজ মোঃ ইকবাল হোসাইন নোমান, পৌর বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন মুকুল, দক্ষিণ জেলা জাসাসের যুগ্ম আহবায়ক একেএম সায়েম মজুমদার শিপু, বিএনপি নেতা নজরুল ইসলাম মিনু, ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম মেম্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহাম্মদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর মন্টু, রায়কোট উত্তর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুব মোল্লা, ইউপি ছাত্রদলের সাবেক সভাপতি নজির আহাম্মদ মেম্বার, ইউপি সেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান আবু, সাবেক ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, কাজী শাহ জালাল প্রমূখ।

Tag
আরও খবর