বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম

অবশেষে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও প্রতিবাদের প্রেক্ষিতে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেছেন রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম। 


সোমবার(১৯ আগস্ট) বিকালে তিনি লিখিত পদত্যাগপত্রের মাধ্যমে অধ্যক্ষ পদ থেকে পদত্যাগের এ ঘোষণা দেন। পদত্যাগপত্রে তিনি দেশের চলমান পরিস্থিতি ও অধ্যক্ষের পদত্যাগের দাবীতে ছাত্র ছাত্রীদের আন্দোলনে কলেজের সার্বিক কাজ পরিচালনা দূরহ হয়ে পড়ায় কলেজের অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেন বলে জানান। 


সোমবার সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগের ১ দফা দাবীতে চট্রগ্রাম - কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কলেজের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টা হতে শুরু হয়েছে এ বিক্ষোভ। এর ফলে মহাসড়কে দীর্ঘ ৬ ঘন্টা ধরে আটকা পড়েছে গাড়ির দীর্ঘ লাইন। বেলা ১২ টার দিকে বিক্ষোভ স্থানে আসেন রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম। তিনি জানান, অধ্যক্ষ মুজিবুল আলম এর সাথে ফোনে কথা বলার চেষ্টা করে সংযোগ না পাওয়ায় কোন ব্যবস্থা নেয়া যাচ্ছিল না।


বিক্ষোভ স্থানে সব ধরনের গাড়ি,দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি , সেনাবাহিনীর গাড়ি ও সদস্যরা আটকা পড়েছিলো।


বিকাল ৪টার মধ্যে পদত্যাগ করতে হবে বলে জানান শিক্ষার্থীরা। অবশেষে ছাত্রদের দাবীর মুখে অধ্যক্ষ মুজিবুল আলম সোমবার সাড়ে ৩টার মধ্যে পদত্যাগ করেন।


আন্দোলনকারী শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানান। সর্বশেষ বেলা সাড়ে ৩টার দিকে অধ্যক্ষ পদত্যাগ করলে শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ করে।

Tag
আরও খবর