বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

টেকনাফে ৫৯ জনের বিরুদ্ধে থানায় বৈষম্য বিরোধী ছাত্রদের অভিযোগ

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র হামলা ও হুমকির অভিযোগে টেকনাফ সরকারী কলেজের ছাত্র সাইফুল ইসলাম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।


রোববার (১৮) আগষ্ট টেকনাফ মডেল থানায় দায়ের করা অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সরওয়ার আলমকে প্রধান করে ১৯ জনের নাম উল্লেখ করা হলেও ৩০/৪০ কে আজ্ঞাত বলে দাবী করা হয়েছে।



বাদী অভিযোগ পত্রে উল্লেখ করেন, গত ১৮ জুলাই আমরা ছাত্র-জনতা টেকনাফ পৌরসভা ঝর্ণা চত্বরে রাস্তার পাশে শান্তিপূর্ণ মানব বন্ধন কর্মসূচি পালনকালে অভিযোগে উল্লেখিত কয়েকজন সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে আমাদেরকে মারধর করে ও মামলা ভয় দেখিয়ে মানব বন্ধন কর্মসূচি পালন করতে বাঁধা দেয়। তার প্রতিবাদে আমরা পৌরসভা ঝর্ণা চত্বরে ৪ আগষ্ট প্রতিবাদ কর্মসূচি তারিখ ঘোষণা করি। কিন্তু বিবাদীরা ৩ আগষ্ট টেকনাফ আওয়ামীলীগ অফিসে সভা ডেকে স্বৈরাচার শাসকের দূসর বিতর্কিত এমপি আবদুর রহমান বদি ও জাফর আহমদ এবং টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর সহ অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করার ঘোষণা দেন। ৫ আগষ্ট দুপুরে ঢাকায় আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, শান্তসহ আরো অনেক শহীদদের হত্যাকান্ডের প্রতিবাদে আমরা ছাত্রজনতা স্বৈরাচার সরকারের পদত্যাগের ১ দফা দাবীতে মিছিল সহকারে টেকনাফ ঝর্ণা চত্ত্বরে অবস্থান নিলে বিবাদীগণসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন সশস্ত্র সন্ত্রাসী আমাদের আন্দোলনকে প্রতিহত করার প্রচেষ্ঠায় আগ্নেয়াস্ত্র দ্বারা এলো পাথারী গুলি বর্ষণ করে টেকনাফ পৌরসভা এলাকায় আধিপত্য বিস্তারে জনমনে ত্রাস সৃষ্টি করে।



টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন- তদন্তে অভিযোগের সত্যতা পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।


বিষয়টি নিয়ে জানতে প্রধান অভিযুক্ত সরওয়ার আলমের মুটোফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

Tag
আরও খবর