বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

কালো আইন বাতিলের দাবিতে সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন ও স্মারকলিপি

‘সাংবাদিক সাগর-রুনিসহ সারাদেশে সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা ও ফাসিবাদী আওয়ামী সরকারের করা কালো আইন বাতিলের দাবিতে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার।


রবিবার (১৮ আগস্ট) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের হাতে স্মারকলিপি তুলে দেন নেতৃবৃন্দ।


এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি এডভোকেট জিএএম আশেক উল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, লেখক- গবেষক মুহম্মদ নূরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার ও কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম সদস্য এডভোকেট মুহাম্মদ আবু ছিদ্দিক ওসমানী এবং কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী।  


জেইউসির সদস্য মোহাম্মদ উর রহমান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার। শুরুতে কুরআন তিলাওয়াত করেন সদস্য ইসলাম মাহমুদ।


মানববন্ধনে বক্তারা বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণমাধ্যম কাজ করে। যখন রাজনৈতিক নেতা, ব্যবসায়ীসহ যখন সাধারণ মানুষ খুন হয়, নির্যাতিত হয় সাংবাদিকরা তা লিখে থাকেন। বিচার ব্যবস্থা্র স্বাধীনতার জন্য সাংবাদিকরা লিখেছেন, রাষ্ট্রের অনিয়মের বিরুদ্ধে লিখেছেন। কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যেসব সাংবাদিককে হত্যা করা হয়েছে তার একটিরও সঠিক বিচার হয়নি। বরং অনিয়মের বিরুদ্ধে লিখতে গিয়ে সাংবাদিকরা গুম ও খুনসহ নানা নির্যাতনের শিকার হয়েছে। হয়নি সুষ্ঠু কোন তদন্ত।


বক্তারা বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন যেহেতু হয়েছে এখন বিচার না করে প্রশাসনের কোনো উপায় নেই। এক শ্রেনীর চেতনাধারী দালালেরা নিজেদের অট্টালিকা থাকার পরও প্রতিবন্ধী হিসাবে ফ্যাসিবাদপুষ্ট সরকার থেকে বছরের পর বছর মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন।


মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক ইনকিলাবের কক্সবাজার অফিস প্রধান ও বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, নজরুল-আব্বাস উদ্দিন সেন্টার কক্সবাজার'র সভাপতি এডভোকেট রমিজ আহমেদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রশিদ, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আনছার হোসেন, মোহনা টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর, সাংবাদিক আবদুল মতিন চৌধুরী, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আযাদ, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার সভাপতি নুরুল আমিন হেলালী, সাংবাদিক আতিকুর রহমান মানিক, সাংবাদিক আযাদ মনসুর, সাংবাদিক খোরশেদ হেলালী, সাংবাদিক মহিউদ্দিন মাহী, সাংবাদিক শামসুল আলম শ্রাবণ, কাইছারুল হক, পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ মোহাম্মদ ইলিয়াছ মিয়া, সাংবাদিক আবছার কবির আকাশ ও মানবাধিকারকর্মী নুরুল হক নুর প্রমুখ।

Tag
আরও খবর