বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

মিয়ানমার থেকে অবৈধভাবে আসা কাঠবোঝাই ৮টি ট্রলার জব্দ

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে অভিযান চালিয়ে অবৈধ উপায়ে সাগর পথে আসা ৮টি ট্রলার ভর্তি কাঠ জব্দ করেছে বিজিবি।বুধবার রাতে এবিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২বিজিবি-ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।তিনি জানান,গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৮ হতে আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে বড়ইতলী নামক এলাকা দিয়ে কিছু ট্রলার যোগে মিয়ানমার থেকে অবৈধ কাঠ বহণ করে বাংলাদেশে নিয়ে আসতে পারে।এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপি’র টহলদল নাফনদীতে অভিযান চালায়। ৮টি ট্রলারকে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। টহলদল ট্রলার গুলোকে থামার সংকেত দিলে নাফনদীর কিনারায় নোঙ্গর করে। এসময় কাঠের ট্রলার গুলোকে তল্লাশী করে সরকারী কর/শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে আসা ৩১০৯পিস (২৩৫৫৯.৩৯ সিএফটি)গর্জন কাঠ, ২৯৯ পিস (১২০৯.৯৩ সিএফটি) বার্মাটিক কাঠ ও ৬৭৯পিস (৪৪৪৯.৮২সিএফটি) চম্পাফুল কাঠ জব্দ করতে সক্ষম হয়।জব্দকৃত কাঠের সিজার মূল্য ১০কোটি ৫লাখ ৭৬হাজার ৭৫০টাকা।তিনি আরও জানান,জব্দকৃত ট্রলার বোঝাই কাঠগুলোর গণনা এবং পরিমাপ করে বুধবার টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।


Tag
আরও খবর