বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

উখিয়ার আ.লীগের অবৈধ কারবারি ও অস্ত্রধারীদের গ্রেপ্তার করুন : সরওয়ার

হাসিনার বিচারের দাবিতে উখিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় উখিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


গতকাল বুধবার বিকেল চারটায় উপজেলা যুবদলের উদ্যোগে উখিয়া মসজিদমার্কেট-সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গণজমায়েত হয়।


এ সময় প্রধান অতিথির জ্বালাময়ী বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী প্রশাসনের উদ্দেশে বলেন, উখিয়ার আওয়ামী লীগের অবৈধ সম্পদশালী, মাদক কারবারি ও অস্ত্রধারী নেতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ক্ষমতায় থাকাকালীন যারা ইয়াবার কারবার, জমি দখল, চাঁদাবাজি, লুটপাট, জুলুম-জিম্মিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করেছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।


আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সালাউদ্দিনসহ বিভিন্ন নেতার নাম উল্লেখ করে সরওয়ার জাহান চৌধুরী তাদের অবৈধ সম্পত্তি জব্দ করে আইনের আওতায় আনার কথা বলেন।



এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে জাহাঙ্গীর কবির চৌধুরী ও রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ থেকে মো. সালাউদ্দিনকে বরখাস্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে দাবি জানান তিনি। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা দ্বারা তার শাসনামলে সংঘটিত সকল হত্যার বিচার দাবি করেন এই বিএনপি নেতা।


উপজেলা যুবদলের সদস্য সচিব খাইরুল আমিনের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক সাইফুর রহমান (সিকদার)।


বিক্ষোভ সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতারা বক্তৃতা করেন।


এ সময় বক্তারা বলেন, ১৫ আগস্ট (আজ) নিয়ে নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। এদিনও সারা দেশে বিএনপির কর্মসূচি রয়েছে। কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। প্রতিপক্ষের নাশকতা ঠেকাতে ভিন্ন ধর্মালম্বীদের বিভিন্ন মন্দির, বিহার রক্ষা করার নির্দেশ দেওয়া হয় নেতা-কর্মীদের।



সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি জহুর আহমদ চৌধুরী, সহসভাপতি দলিলুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিম, যুগ্ম সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী রাজিব, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক সেলিম সিরাজি ও আলমগীর হান্না।


এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, আজফার সাবিত চৌধুরী, মনিরুল আলম চৌধুরী; উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনির আহমদ, সদস্য সচিব সাদমান জামি চৌধুরী; উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব রিদুয়ান রহমান; উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মানিকসহ উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর