বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

সেন্টমার্টিনে আইস ও মদসহ ৭ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে অভিযান পরিচালনা করে দুই কেজি ক্রিস্টাল মেথ আইস ও বিদেশি মদসহ সাত পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের অদূরবর্তী সাগর থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আটকরা সবাই বাংলাদেশি নাগরিক বলে কোস্টগার্ড পক্ষ থেকে জানালেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির বলেন, টেকনাফের সেন্টমার্টিনে ছেঁড়াদ্বীপ সংলগ্ন অদূরবর্তী সাগরে মিয়ানমার দিক থেকে আসা একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হয় কোস্টগার্ড সদস্যদের। এ সময় তারা নৌকার চালককে থামার জন্য নির্দেশ দেন। কিন্তু পাচারকারীরা নৌকা না থামিয়ে দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া করে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি জব্দ করে। এ সময় নৌকায় তল্লাশি করে ২ কেজি ক্রিস্টাল মেথ ও ৮৩ বোতল বিদেশি মদ উদ্ধার এবং সাত পাচারকারীকে আটক করা হয়।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর