বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের দাবি ‘সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করুন’

কক্সবাজারে টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধের পাশপাশি বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসানের দাবিতে মানববন্ধন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।সোমবার (১২ আগস্ট) ৫টার দিকে টেকনাফ বাস স্টেশন বায়তুল করম কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অংশে নেয়।

মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক চট্টগ্রাম কলেজের ছাত্র মোরশেদ আলম বলেন, ‘টেকনাফে কিছু জনপ্রতিনিধি রোহিঙ্গা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। যার ফলে-এ সীমান্তে স্থানীয়দের মুক্তিপণ বাণিজ্য গড়ে উঠেছে। পাশাপাশাশি অনেক জনপ্রতিনিধিদের বাড়ি-ঘরে এখনো রোহিঙ্গাদের প্রশ্রয় দিচ্ছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার নেওয়ার দাবি জানিচ্ছ বর্তমান সরকারের কাছে।’


সীমান্তে দালালদের মাধ্যমে নতুন করে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনাও ঘটছে উল্লেখ করে মোরশেদ আরও বলেন, ‘রোহিঙ্গা সন্ত্রাসীদের কারনে সীমান্তে বৃহত্তর সমস্যা সৃষ্টি হয়েছে। বড় অপরাধের সাথে রোহিঙ্গারা জড়িত থাকার সক্রিয় রয়েছে। আমরা টেকনাফে আর কোন বড় অপরাধ রোহিঙ্গাদের মাধ্যমে সংগঠিত হোক, সেটা চাইনা। সীমান্তে যেভাবে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে,অতি দ্রুত আমরা সেটা বন্ধ চাই। সেই সাথে উখিয়া-টেকনাফের যেসব রোহিঙ্গা রয়েছে, তাদের দ্রুত প্রত্যাবাসানের দাবি জানাচ্ছি। পাশাপাশি শান্তিপূর্ণ টেকনাফ গড়তে ছাত্ররা আমরা সজাগ থাকবো সব সময়।’


কক্সবাজার সিটি কলেজের আব্দু রহমান বলেন, ‘ক্যাম্পে যেসব রোহিঙ্গা ডাকাতরা রয়েছে, তাদের ধরতে স্থানীয় প্রশাসনের সযোগিতা দরকার। রোহিঙ্গা ডাকাতদের ধরতে না পারলে অপহরণ-ডাকাতি বন্ধ হবেনা। রোহিঙ্গা আমাদের জাতীয় নিরাপত্তার সমস্যা হয়ে দাড়িয়েছে। প্রশাসনের দূর্বলতার কারনে আবার নতুন করে অনুপ্রবেশ ঘটছে। আমরা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসান দাবি করছি। অন্যতায় তাদের এখান থেকে অন্যত্রে হস্তান্তর করা হোক।’মানববন্ধনে কক্সবাজার সরকারি কলেজের বাহা উদ্দিন, হাটহাজারী মাদ্রাসার ইয়াছিন আরাফাত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাসান মাহমুদ সাকিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাহমুদুর রহমান তামিম, কক্সবাজার সিটি কলেজের আব্দুর রহমান, টেকনাফ সরকারি কলেজের মোঃ রাকিব, আল জামেয়া টেকনাফ মাদ্রাসা জুবাইর আজিজও বক্তব্য রাখেন।’

Tag
আরও খবর