বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

গ্রাফি ফেলতে গিয়ে কুতুবদিয়ায় এক জেলের মৃত্যু

কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে নোঙর করতে গিয়ে গ্রাফি ফেলার সময় রশি পেঁচিয়ে সাগরে ডুবে আবু হানিফ (২৭) নামের এক জেলের মৃত্যু হয়েছে।


নিহত আবু হানিফ চট্টগ্রামের রাউজান উপজেলার ওয়াদী খিল গ্রামের সৈয়দ করিমের ছেলে।


সোমবার(২৬ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বড়ঘোপ এলাকার আরিফুল ইসলামের মালিকানা মায়ের দোয়া ট্রলারের ১৪ মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যান গত ২৪ ফেব্রুয়ারি। গতকাল সোমবার বিকাল তিনটার দিকে পশ্চিম বঙ্গোপসাগরে গিয়ে ট্রলারটি নোঙর করার জন্য ওই ট্রলারের আবু হানিফ নামে এক জেলে গ্রাফি ফেলতে যায়। এ সময় পায়ে গ্রাফির রশি পেঁচিয়ে সাগরে ডুবে যায়।


তাৎক্ষণিক ওই ট্রলারে অন্যান্য জেলেরা হানিফকে উদ্ধারের জন্য চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে, দুই ঘণ্টা পর রশি পেঁচানো অবস্থায় ভেসে উঠলে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।


কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বলেন, সাগরে জেলের মৃত্যুর ঘটনার খবর পেয়ে জেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Tag
আরও খবর