বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

‘ফিল্মস ফর পিস’-এর চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণের সনদ বিতরণ


‘ক্যামেরায় গাঁথি শান্তির গল্প’- এ প্রতিপাদ্যে চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনীসহ প্রযোজনা ভিত্তিক কর্মশালার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সাগরতীরের একটি রেস্তোরাঁয় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট এর ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামের সহযোগিতায় কক্সবাজারের ২৫ জন তরুণ-তরুণীদের মাঝে এই সনদ প্রদান করা হয়।



ফ্লিমস ফর পিস ফাউন্ডেশনের ইয়ুথ কো-অর্ডিনেটর রাগিব হাসানের সভাপতিত্বে ও কক্সবাজার জেলা সমন্বয়ক মারুফ বিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী ও বিশেষ অতিথি ছিলেন প্রকল্প সমন্বয়কারী লুসি তৃপ্তি গোমেজ সহ আরো অনেকে।


এসময় ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী বলেন কক্সবাজারের তরুণদের স্মার্টফোনের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ ও স্যোশ্যাল মিডিয়া থেকে উপার্জন সহ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে তৈরি করে কিভাবে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে সেটিই আমাদের ক্যামেরায় গাঁথি শান্তির গল্প প্রোগ্রামের মুল উদ্দেশ্য।


এসময় তিনি আরো বলেন শান্তি, সুশাসন এবং সহনশীলতা এই প্রতিপাদ্য নিয়ে আমাদের এই আয়োজন এবং তরুণদের ক্যামেরার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। পরে ২৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।


Tag
আরও খবর