বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

টেকনাফে অ*প*হ*র*ণ ও মা*ন*ব*পা*চা*র চক্রের মূলহোতা অ*স্ত্র*সহ গ্রেফতার

কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে টেকনাফে অপহরণ ও মানব পাচার চক্রের অন্যতম মূলহোতাকে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ আটক করেছে। 


সুত্র জানায়, গত ৯ আগস্ট দুপুর সোয়া ১২টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের দক্ষিণ মরিচ্যা এলাকায় একজন ব্যক্তি অস্ত্রশস্ত্র-মাদক ক্রয়-বিক্রয় বা অন্যত্র সরবরাহের উদ্দেশ্যে অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে টেকনাফ সদর ইউপির নতুন পল্লান পাড়ার মৃত সিরাজুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম ওরফে আরিফ (৪৬) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত হতে ১টি দেশীয় তৈরী এলজি বন্দুক এবং ২রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আরিফ নতুন পল্লান পাড়া ও লেঙ্গুর বিল এলাকার অপহরণ ও মানব পাচার চক্রের স্বশস্ত্র সদস্য। গ্রেফতারকৃত আরিফের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ২টিসহ মোট ৪টি মামলা রয়েছে। 


কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজসহ ধৃত অস্ত্রধারী সন্ত্রাসীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

Tag
আরও খবর