বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

উখিয়ায় বন্যা দুর্গতদের পাশে সাবেক এমপি বদি

প্রবল টানা বৃষ্টি, জোয়ারের পানি,পাহাড়ি ঢল নামতে না পারায় জালিয়াপালং ইউনিয়নের ইনানীতে ৮ হাজার মানুষ পানি বন্দি হয়ে আটকে থাকার খবরে ছুটে এলেন উখিয়া-টেকনাফের সাবেক এমপি আবদূর রহমান বদি।


এসময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে ঘুরে দেখে দ্রুত পানি সরানোর ব্যবস্থা করার জন্য জালিয়াপালং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোশারফ সিকদারকে ৫০ হাজার টাকা দিয়ে কাজ শুরু কারার নির্দেশ দেন।


বদি বলেন, উখিয়া-টেকনাফে অনেক বড় বড় জনদরদী নেতাকে দেখা যায় বড় বড় কথা বলতে। কিন্তু দুঃসময়ে ওইসব নেতা এখন কোথায়?এখনো তাদের ঘুম এখনো ভাঙ্গেনি।


এসময় তিনি ইনানী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জমে থাকা রাস্তার উপর পানি নিস্কাসনের জন্য রাস্তার পাশে ড্রেন করে দেওয়ার ঘোষনা দেন এবং পানি বন্দী ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা় করে দেওয়ার জন্য অনুরোধ করেন।



জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সিকদার বলেন, কোষ্টগার্ডের অপরিকল্পিত মাটি ভরাটের কারণে আজকে ইনানীর মানুষ পানি বন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। পানি বন্দি মানুষের কথা আমি উখিয়া-টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে জানালে তিনি কালক্ষেপণ না করে দ্রুত ছুটে আসেন ইনানীতে।


৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামশুল আলম বলেন, কোষ্টগার্ডের মাটি ভরাট, ড্রেনেজ ব্যবস্থা না করে অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণের কারণে অতি বৃষ্টি হওয়ায় জোয়ারে পানি উপরে উঠলে পাহাড়ি ঢল নামতে না পারায় এলাকাগুলো পানি বন্দি হয়ে যায়। ইনানীর অধিকাংশ সুপারি বাগান ও অনেক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।


স্থানীয় বাসিন্দারা বলেন, বিপদের সময় বারেবারে সাবেক এমপি আবদুর রহমান বদি ছাড়া আর কাউকে পাওয়া যায়না। বারংবার তিনিই ছুটে আসেন আমাদের বিপদ-আপদে। বদির সাথে কারো তুলনা হয়না।

Tag
আরও খবর