বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

কুতুবদিয়ায় বেওয়ারিশ কুকুরের আতঙ্কে অতিষ্ঠ এলাকাবাসী

কক্সবাজারের কুতুবদিয়ায়  বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে গেছে উপজেলার  বিভিন্ন জায়গায়। কুকুরের কামড়ে অহরহ আক্রান্ত হচ্ছে  মানুষের পাশাপাশি গাবাদীপশু , উপজেলার বিভিন্ন এলাকায় ফুটপাতে দলে দলে ছড়িয়ে পড়েছে বেওয়ারিশ কুকুরগুলো, বিভিন্ন স্থানে বেওয়ারিশ কুকুরগুলো দল বেঁধে রাস্তায় ও বাড়িঘরের আঙ্গিনায় চলাচল করছে এসব কুকুরগুলো। এদের আক্রমণে মানুষসহ বিভিন্ন পশু ও প্রাণী আক্রান্ত হচ্ছে,এ ছাড়াও কিছু কুকুর শরীরে ক্ষত ও পচনসহ বিভিন্ন রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আক্রান্ত এসব কুকুরের শরীর থেকে ছড়াচ্ছে নানা রকমের রোগ জীবাণু এবং দুর্গন্ধ,পথ চলতে জনমনে সবসময় বিরাজ করছে কুকুরের আতঙ্ক,অসুস্থ এসব কুকুরের বিচরণে এলাকায় মানুষের চলাফেরা কঠিন হয়ে পড়েছে। পথচারী ও স্কুল শিক্ষার্থীরা এখন কুকুর আতঙ্কে ভুগছে,বেওয়ারিশ এসব কুকুর নিয়ন্ত্রণে সরকারি বা এলাকাভিত্তিক কোন উদ্যোগ নেই । ফলে দিনে দিনে বেড়েই চলছে জলাতঙ্কসহ বিভিন্ন ধরনের রোগব্যধি।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে   দিনে-রাতে   বেওয়ারিশ কুকুরের দল সঙ্গবদ্ধ ভাবে ঘুরে বেড়ায়। কখনও কখনও রাস্তার মাঝে বসে এবং শুয়ে থাকাও দেখা যায়,ফলে স্কুল-মক্তবগামী শিক্ষার্থীরা ভয়ে স্কুল ও মসজিদে যেতে পারে না। পথচারীরা একা একা রাতে এসব রাস্তা দিয়ে পথ চলাচল করতে ভয় পায়।এমনকি শিশুদের হাতে কোন খাবার থাকলে বা দেখলে তাড়িয়ে আসে। 

সুত্রে জানা য়ায়, আজ থেকে কয়েক বছর আগে সারাদেশে পাগলা কুকুর, অসুস্থ কুকুর সহ বেওয়ারিশ  কুকুর নিধন করা হতো। কিন্তু আন্তর্জাতিক আইনে নিরীহ প্রানীকে হত্যার বিষয়টি মানবতা পরিপন্থী হওয়ার কারণে বর্তমানে কুকুর নিধন করা হয় না ,ফলে উপজেলার  সর্বত্র এলাকায় ছড়িয়ে পড়েছে বেওয়ারিশ  কুকুরগুলো।

 এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি স্হানীয়দের।

Tag
আরও খবর