বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

উখিয়ায় বিজিবির অভিযানে মাদক আইস উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলায় বিজিবির অভিযানে ১.০৬২ কেজি মাদক আইস উদ্ধার করা হয়েছে। সোমবার (০৭ আগস্ট) সকালে উপজেলার ৫নং পালংখালী ইউনিয়নের সরোয়ারের চিড়িংর ঘের নামক স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যটি উদ্ধার করা হয়।


বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি চৌকষ আভিযানিক টহল দল সীমান্ত হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়।


পরে রাত সাড়ে ৫টার দিকে মাদক চোরাকারবারীদের একটি দল সীমান্ত হতে পায়ে হেঁটে বাংলাদেশে প্রবেশ করতে চাইলে তাদেরকে চ্যালেঞ্জ করে টহল দল। এ সময় মাদক চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত জংগলের মধ্যে দিয়ে পালিয়ে যায়। পরে টহল দল ব্যাগ তল্লাশী করে ১.০৬২ কেজি মাদক উদ্ধার করে।


উদ্ধার হওয়া মাদকটি বার্মিজ ক্রিস্টাল মেথ (আইস) বলে জানা গেছে। এটি বাজারে প্রায় ১০ লাখ টাকায় বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বিজিবি সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর