বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর কি আবারো বরখাস্ত হচ্ছেন?

২০১৬ সালের ২৬ জানুয়ারি ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামী হওয়ায় কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।






আবারো একই অভিযোগের কারণে বর্তমানেও টানা তৃতীয় মেয়াদে দায়িত্বরত গফুর উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।


বুধবার (০২ আগস্ট), স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রেরণ করা হয়।



চিঠিতে গফুর উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে করা চারটি মামলার অভিযোগপত্র আদালত কতৃক গৃহীত হওয়ায় এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।


একই সাথে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবের বরাতে গফুর উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আদালতে গ্রহণ করা চার মামলার অভিযোগপত্রে সার্টিফাইড কপি চিঠিতে সংযুক্ত করা হয়।


স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী অনুযায়ী কোনও চেয়ারম্যান ফৌজদারি মামলায় আদালতে গ্রহণ করা অভিযোগপত্রের আসামি হলে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে।


এ প্রসঙ্গে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, “কোনও চেয়ারম্যান ফৌজদারি মামলায় অভিযুক্ত হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পালংখালীর চেয়ারম্যানের বিরুদ্ধে চারটি মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো তদন্ত প্রতিবেদন অনুযায়ী বিষয়টি জেলা প্রশাসন স্থানীয় সরকার বিভাগকে জানিয়েছে।”


এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, ” বিষয়টি আমি জানি, সেজন্যই ঢাকা এসেছি। এটি একটি প্রতিবেদন যেখানে ব্যবস্থা নিতে বলা হয়েছে, এখনও কোনও সিদ্ধান্ত দেওয়া হয়নি। তবে যেটাই হোক মেনে নেবো।”


আলোচিত এই জনপ্রতিনিধি দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগে সাময়িক বহিষ্কার হওয়া কালীন সেসময়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরীফা আহমেদ স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়- চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে উখিয়া থানায় করা জিআর মামলা, স্পেশাল ট্রাইব্যুনাল মামলা ও উখিয়া থানার অপর এক মামলায় দেওয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।


চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকায় তাকে দিয়ে কোনও প্রকার ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি বলেও ঐ পরিপত্রে সেসময় উল্লেখ করা হয়।

Tag
আরও খবর