বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

ঈদগড়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে সর্বস্ব লুট

কক্সবাজার জেলার ঈদগড়ে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা।


জানা যায়, ৫ আগষ্ট (শনিবার) রাত সাড়ে ১০ টার দিকে ঈদগড় ছগিরাকাটা এলাকার বাসিন্দা ও সাবেক মেম্বার মনিরুজ্জামানের ছেলে তারেক হোসাইন (৩০) তার নিজস্ব মুদি দোকানের ব্যবসায়িক কাজ শেষ করে মোটর সাইকেল যোগে বাড়িতে ফেরার পথে শাহ আলম মিস্ত্রির বাড়ির নিকটবর্তী স্থানে পৌঁছলে আগে থেকে ওঁতপেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে, তার কাছ থেকে সর্বস্ব লুট করে নিয়ে যায়।


পরে জানাজানি হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার্থে সদর হাসপাতালে নিয়ে যায়।


এ বিষয়ে জানতে চাইলে ঈদগড় পুলিশ ক্যাম্প ইনচার্জ এ এস আই আশরাফুল বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যবসায়ী তারেক কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে সহযোগিতা করি। পাশাপাশি দুষ্কৃতকারীদের ধরতে তৎক্ষণাৎ বিভিন্ন দিকে অভিযান চালায়। 


কিন্তু ওইসময় প্রচুর বৃষ্টিপাত হওয়াতে ইচ্ছে থাকা সত্ত্বেও অভিযান বেগবান করা যায়নি। কিন্তু বর্তমানে পুলিশ অপরাধীদের ধরতে ও শনাক্ত করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Tag
আরও খবর