বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

চকরিয়ার বরইতলীতে পানিবন্দি ৪ হাজার মানুষ

কালভার্টের মুখ বন্ধ করে মার্কেট ও ভিটা ভরাটের কারণে পানিবন্দি হয়ে পড়েছেন বরইতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মাইজ পাড়া, পূর্ব হিন্দু পাড়ার ৫শত পরিবারের প্রায় ৪ হাজার মানুষ ।


কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বরইতলী একতাবাজারের উত্তর পাশে পেকুয়া রাস্তার মাথার জেলা পরিষদের যাত্রী ছাউনির পাশে একটি বক্স কালভার্ট ছিল ।


এটি সড়ক ও জনপথ বিভাগের যোগসাজশে প্রভাবশালী একটি মহল দোকান নির্মাণের জন্য কালভার্টটি ভরাট করলে মুখ বন্ধ হয়ে যায়। ফলে উল্লিখিত এলাকার কৃষি জমি নষ্ট , খেলার মাঠ বন্ধ , হাজার হাজার শিক্ষার্থীর যাতায়াতে বিঘ্ন ঘটেছে ।



অভিযোগসূত্রে জানা যায়, প্রতিবছর সোনাইছড়ি খাল দিয়ে পার্বত্য অঞ্চলের পানি উল্লিখিত এলাকায় প্রবেশ করে প্লাবিত করে । যাহা পেকুয়া রাস্তার মাথাস্থ কালভার্ট দিয়ে প্লাবিত পানি দ্রুত চলে যেতো। বর্তমানে কালভার্টটি বন্ধ করার কারণে পানি দ্রুত যেতে পারছে না, ফলে দীর্ঘ সময় জলাবদ্ধতা লেগে থাকে।


ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানান, কক্সবাজার জেলা প্রশাসক,সড়ক ও জনপথ বিভাগ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা,বরইতলী ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পরেও কোনো ধরনের সমাধান পাচ্ছে না।


এই ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে গিয়ে ব্যবস্থা নেয়া হবে।



সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা দিদার বলেন, খুব দ্রুত এলাকাটি পরিদর্শনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান বলেন, জলাবদ্ধতার খবরটি শুনেছি, প্লাবিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর