বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

মহেশখালীতে শেখ কামালের জন্মদিন পালিত

মহেশখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।


দিনটি উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



শনিবার (০৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি শ্রদ্ধার্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে মহেশখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীকি মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-২ (মহেশখালী- কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এফ.এম শামীম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভব রঞ্জন দাশ, কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান শেখ কামাল, মহেশখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ কুতুবী, বীর মুক্তিযোদ্ধা সালেহ আহমেদ, মহেশখালী ফায়ারসার্ভিস স্টেশন অফিসার পুলক কান্তি সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিতাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।



এর আগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন উপলক্ষে মহেশখালী উপকূলীয় বনবিভাগের মহেশখালী রেঞ্জ কার্যালয়ে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

Tag
আরও খবর