বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

কক্সবাজারের টেকনাফের মৌলভী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ নূর (১৯) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।


বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের মৌলভী পাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান কালে র‌্যাব আভিযানিক দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।


অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ নূরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মাদক কারবারীর মোহাম্মদ নূর (১৯), পিতা-রশিদ আলী, গ্রাম-মৌলভী পাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।


ধৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় তার বসত ঘরের শয়ন কক্ষের পশ্চিম পাশে খাটের নিচে ইয়াবা মজুদ রয়েছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তির বসত ঘর তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


আটককৃত মাদক কারবারী জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পন্থা অবলম্বন করে ইয়াবা ও অন্যান্য মাদক অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহপূর্বক মজুদ করত। পরবর্তীতে তিনি অত্যন্ত কৌশলে উক্ত মাদক নিজেদের হেফাজতে রেখে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।


উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Tag
আরও খবর