বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ টেকনাফের দ্রুব আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তার নাম দ্রুব দাশ (২৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা।


শুক্রবার (৪ আগস্ট) সকালে বিমানবন্দরের ১নং টার্মিনালের সামনে অবস্থিত পার্কিং এর সামনে থেকে এপিবিএন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) যৌথ অভিযানে তাকে আটক করা হয়।


বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি জানান, তিনি টার্মিনালের সামনে সকাল থেকেই অবস্থান করছিলেন। তাকে দেখে সন্দেহ হয়। পরে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে ডাক দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় তাকে আটক করা হয়।


এপিবিএনের এই কর্মকর্তা জানান, তার কাছে ইয়াবা আছে বলে স্বীকার করেন দ্রুব দাশ। পরে তিনি নিজেই তার কাছে থাকা নীল রঙ এর একটি ব্যাগ থেকে ইয়াবা বের করে দেন। ইয়াবা গণনার পর দেখা যায় সেখানে ২ হাজার ৪০০ পিস ইয়াবা রয়েছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag
আরও খবর