বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

বাঁচানো গেল না বাইকচালককে, কক্সবাজারে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন।


দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মাকসুদ আহমদ।


শুক্রবার (৪ আগস্ট) দুপুর ২টায় উপজেলার ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত বাইক চালক মোহাম্মদ রায়হান (১৯) চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মো. শাহাব উদ্দিনের ছেলে।





আহতদের মধ্যে চট্টগ্রামের বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের মুন্সিমিয়ার ছেলে মুমিনুল হোছেন (২৫), উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পের নূর আংকিস (৪০) ও চকরিয়ার হারবাংয়ের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ জিসান (২৫) নাম-পরিচয় জানা গেছে। এদের অবস্থা আশঙ্কাজনক।


ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা বাস পাগলিরবিল এলাকায় পৌঁছলে বেপরোয়া গতিতে আসা এক বাইক চালককে দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস থেকে রক্ষা পাওয়া মোটরবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাইকচালক গুরুতর আহত হন। ট্রাকের সঙ্গে সংঘর্ষ অন্তত ১২ জন বাস যাত্রী আহত হন।


পরে স্থানীয়রা ও হাইওয়ে থানার পুলিশ আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে নিয়ে যায়।


মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মাকসুদ আহমদ বলেন, দুর্ঘটনায় পতিত গাড়ি তিনটি জব্দ করা হয়েছে। নিহত রায়হানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর