বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

কক্সবাজার সৈকতে তীব্র ঢেউয়ে তলিয়ে যাচ্ছে জিওব্যাগ

সাগর উত্তাল থাকায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এতে কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ঢেউয়ের আঘাতে উপড়ে যাচ্ছে ঝাউগাছ, তলিয়ে যাচ্ছে জিওব্যাগ, তছনছ হচ্ছে বালিয়াড়ির রাস্তা ও হুমকির মুখে সরকারি ও বেসরকারি স্থাপনা।


বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে সৈকতের লাবনী পয়েন্টে দেখা যায়, বৈরী আবহাওয়ার কারণ সাগর উত্তাল, বাতাসের গবিবেগও বেশি। কিন্তু বৃষ্টি নেই। আর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। একের পর এক ভয়াবহ ঢেউ আঘাত করছে উপকূলে। ঢেউয়ের আঘাতে তলিয়ে যাচ্ছে জিওব্যাগ, তছনছ বালিয়াড়ির রাস্তা, উপড়ে যাচ্ছে ঝাউগাছ। একই সঙ্গে হুমকির মুখে পড়েছে সরকারি-বেসরকারি স্থাপনা।


জেড স্কী চালক ওমর ফারুক বলেন, সাগর উত্তাল থাকার কারণে গত দুদিন ধরে জেড স্কী চালানো যাচ্ছে না। সকালে একটু করে নামানোর চেষ্টা করা হলেও পরবর্তীতে ঢেউয়ের তীব্রতার কারণে নামানো যায়নি।



কিটকট ব্যবসায়ী ইদ্রিস বলেন, সাগর উত্তাল থাকায় ঢেউয়ের আঘাত তীব্র। তাই পর্যটক বসার কিটকট (ছাতা) বালিয়াড়িতে বসানো যায়নি। সব কিটকট স্তুপ করে নিরাপদ স্থানে রাখা হয়েছে।


সৈকতের লাবনী পয়েন্টের গণশৌচাগারের দায়িত্বে থাকা ওসমান বলেন, ৩ দিন ধরে ভয়াবহ ঢেউ আঘাত করছে স্থাপনায়। শুধু এই স্থাপনায় নয়, তীব্র ঢেউয়ের আঘাতে হুমকিতে রয়েছে ট্যুরিস্ট পুলিশের টাওয়ার, পুলিশ ফাঁড়িসহ বেশ কয়েয়টি স্থাপনা। জিওব্যাগও রক্ষা করতে পারছে না।


এদিকে উত্তাল সাগরের মাঝেও ছবি তুলতে ব্যস্ত পর্যটকরা। অনেক সময় তীব্র ঢেউয়ের আঘাতে পড়ে গিয়ে আহত হচ্ছেন পর্যটকরা।


হিরণ নামের এক পর্যটক বলেন, ৩ বন্ধু জিওব্যাগে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। কিন্তু হঠাৎ করে ভয়াবহ এক ঢেউ এসে ৩ জনকে ফেলে দেয়। এতে আমি হাটুতে ব্যথ্যা পেয়েছি। আর দুই বন্ধু বালিয়াড়িতে পড়ে যায়। এরপর থেকে দূর থেকে সাগর দেখছি।


সৈকতপাড়ের লাইফ গার্ড কর্মী মোহাম্মদ শুক্কুর বলেন, সৈকতে লাল পতাকা টাঙানোর পাশাপাশি পর্যটকদের সতর্ক করতে মাইকিং করা হচ্ছে।


জেলা ফিশিং বোট মালিক সমিতি জানিয়েছে, বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে চারটি ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন এক জেলে। অর্ধশতাধিক জেলেকে উদ্ধার করা হয়েছে।

Tag
আরও খবর