কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

গোমস্তাপুরের রহনপুর-বাঙ্গাবাড়ী রাস্তার কাজের উদ্বোধন ও সুধী সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন রহনপুর টু বাঙ্গাবাড়ী পর্যন্ত সড়কের উদ্বোধন ও সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এই প্রকল্পের মধ্যে রহনপুর পৌর এলাকার কাঠিয়াপাড়া থেকে শুরু করে পুরাতন বাজার বেইলি ব্রীজ পর্যন্ত ২৪ ফিট চওড়া আরসিসি ও কার্পেটিং রাস্তার কাজ শুরু হবে।

রবিবার (১২ নভেম্বর)  বিকেলে ৩টায় এই নির্মান কাজের ফলক উন্মোচন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। পরে প্রসাদপুর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে রহনপুর পৌরসভা আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহসহ অন্যরা।

উল্লেখ্য, সড়ক ও জনপদ অধিদপ্তর,সড়ক বিভাগ চাঁপাইনবাবগঞ্জের বাস্তবায়নে এই সড়কের কাজটি প্রায় ১১কোটি টাকা ব্যায়ে নির্মান করা হচ্ছে।

Tag
আরও খবর