কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

কচুয়ায় রাতের আঁধারে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা

কচুয়ায় শত্রুতার জেরে রাতের আঁধারে একটি মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার উত্তর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে মাছগুলো পানিতে ভেসে উঠলে ভুক্তভোগী মাছচাষি মানিক মিয়া ও রাসেল হোসেন বিষয়ট বুঝতে পারেন। এতে তাদের প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী মানিক মিয়া কচুয়া থানায় স্থানীয় ৫ ব্যক্তিকে দায়ী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী মানিক মিয়া ও রাসেল হোসেন জানান, তারা উভয়ে স্থানীয় এনজিও থেকে ঋণ নিয়ে বছর খানেক আগে মাছের চাষ শুরু করেন। মঙ্গলবার দিবাগত রাতে শত্রুতার জেরে দুর্বৃত্তরা তাদের প্রজেক্টে বিষ প্রয়োগ করে। এতে বিভিন্ন প্রজাতির মাছ মরে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মানিক মিয়া বলেন, আমরা গরীব মানুষ। মাছ চাষ করে জীবিকা নির্বাহ করি। বিষ প্রয়োগে আমাদের সব স্বপ্ন মাটি হয়ে গেছে। গত বছর ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়েছি। এখন কীভাবে ঋণ শোধ করব, কিছুই বুঝতে পারছি না। যারা এমন ন্যাক্কারজনক কাজ করেছে, তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।

কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম বলেন, নোয়াদ্দা গ্রামে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর