কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

কচুয়ায় ১০ বোতল ফেনসিডিল সহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

চাঁদপুরের কচুয়ায় ১০ বোতল ফেনসিডিলসহ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দুরন্ত ইব্রাহিম গ্রেফতার। সে কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা (সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন) ছাত্রলীগের আহবায়ক। বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এসআই মাজহারুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া পৌরসভার কড়াইয়া বিশ্বরোড সংলগ্ন মায়ের দোয়া মৎস্য আড়ৎ এর সামনে থেকে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করেন।

চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোঃ মজিবুর রহমান দুরন্ত ইব্রাহিমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুরন্ত ইব্রাহিম রাজনীতির আড়ালে দীর্ঘদিন ফেনসিডিলের ব্যবসা করে আসছে। বুধবার বিশ্বরোড এলাকায় অভিযান চলাকালীন তার কাছে ১০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে তাকে আটক করে চাঁদপুর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়।

কচুয়া থানার ওসি এম. এ হালিম বলেন, সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আহবায়ক দুরন্ত ইব্রাহিমকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে।

Tag
আরও খবর