কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

কচুয়ায় হামলার ঘটনায় সংবাদ সম্মেলন বিএনপির


চাঁদপুরের কচুয়া উপজেলার মিয়ার বাজারে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা ও মারধরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ১০নং গোহট উত্তর ইউনিয়ন বিএনপি। শুক্রবার বিকেলে মিয়ার বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ইউনিয়ন বিএনপি’র একাংশের সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন।

তিনি বলেন, গত ২ নভেম্বর বিকেলে মিয়ার বাজারে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলনের সমর্থনে নেতাকর্মীরা মিছিল বের করলে আওয়ামী লীগের অনুপ্রবেশকারী বিএনপি নামধারী কিছু নেতাকর্মীরা আমাদের মিছিলে হামলা চালিয়ে বেশ কয়েকজন নেতাকর্মীকে গুরুতর আহত করে। তিনি আরো বলেন, ড. আনম এহছানুল হক মিলনের জনপ্রিয়তা দেখে ইর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজীর সমর্থিত লোকজন এ হামলায় নেতৃত্ব দেয় বলে অভিযোগ করে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

এসময় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. শাহ আলম পাটওয়ারী, উপজেলা ওলামাদলের সভাপতি মাও. কবির হোসেন, বিএনপি নেতা হাজী মোবারক হোসেন, রুহুল আমিন খোরশেদ আলম ভূঁইয়া, শহীদ উল্যাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি আতিকুর রহমান বাবুল, সাধারন সম্পাদক নাসির উদ্দিন প্রধান, সাবেক সভাপতি মোহাম্মদ হুসাইন জাকির, উপজেলা যুবদলের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন সাক্কু, ইউনিয়ন যুবদল নেতা আব্দুর রহমান নান্টু, মো. শাহ জালাল, মাসুদ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কাউছার হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা এরশাদুল হক এশু ও ছাত্রদল নেতা আরমান হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর