কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

কচুয়ায় শিশুকন্যা ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

চাঁদপুরের কচুয়ায় শিশুকন্যা জান্নাতুল নাঈম মিশুকে গণধর্ষণ ও হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। এছাড়া প্রত্যেকের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

৭ অক্টোবর সোমবার দুপুরে বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আব্দুল হান্নান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

আসামিরা হলেন- কচুয়ার বড় হায়াতপুর গ্রামের মনির হোসেনের ছেলে নুরুল আলম নুরা ও ফরিদগঞ্জ উপজেলার গব্দেরগাঁও ইউনিয়নের আমির হোসেনের ছেলে মো. সজীব।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন মাসুম হোসেন ভূঁইয়া। বাদীপক্ষে ছিলেন আব্দুল্লাহ আল মামুন ও রিয়াদ হোসেন মুনতাসীর। রাষ্ট্রপক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের স্পেশাল পিপি শামসুল ইসলাম মন্টু।

মামলার বিবরণে বলা হয়, ২০২০ সালের ৩১ জুলাই দুপুরে বড় হায়াতপুর গ্রামের প্রবাসী মো. আবু হানিফের মেয়ে জান্নাতুন নাঈম মিশু বাড়ির পাশে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। সেখানে নুর আলম ও সজিব প্রথমে তাকে ধর্ষণ করে এবং পরে হত্যা করে পালিয়ে যায়।

এই ঘটনায় শিশুটির মা ফাতেমা বেগম ৩ অগাস্ট কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে থানার এসআই মো. মকবুল হোসেন একই বছরের ২৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুল বলেন, “মামলাটি চার বছর চলাকালীন অবস্থায় আদালত ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন। মামলার সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা করে আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের উপস্থিতিতে এ রায় দেন।

“এছাড়া আসামিদের ২০১/৩৪ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। আসামিদের উভয় সাজা একসঙ্গে চলবে থাকবে আদেশে বলা হয়।”

মামলার বাদী ফাতেমা বেগম শেফালী বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট নই। আমাদের শিশু মেয়েকে গণধর্ষণ করে হত্যা করেছে আসামিরা। আমরা আসামিদের ফাঁসি চাই। আমরা এজন্য উচ্চ আদালতে যাবো।

Tag
আরও খবর