আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু

কচুয়ায় নিষিদ্ধ ১শ ৭ পিচ রিং জাল জব্দজনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট

ছবিঃ জব্দকৃত নিষিদ্ধ রিং জাল আগুনে পুরিয়ে দেওয়া হচ্ছে।


চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজার এলাকার বিভিন্ন খাল ও ঘুগড়ার বিল থেকে ১০৭টি রিং জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য অফিস।

সোমবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাসুদুল হাছানের নেতৃত্বে সাচার পুলিশ ফাঁড়ির সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত রিং জালগুলিকে জনসম্মুখে প্রায় ৫ লক্ষ টাকার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান বলেন, চায়না রিং জাল এক ধরনের বিশেষ ফাঁদ। এটি প্রায় ৬০ থেকে ৮০ ফুট লম্বা। ছোট ছোট কক্ষ বিশিষ্ট খোপের মতো। এ জাল খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে বাঁশের খুঁটির সঙ্গে জালের দু’মাথা বেঁধে রাখা হয়। ছোট-বড় সব ধরনের ডিমওয়ালা মাছ এ জালে আটকা পড়ে। তিনি আরো বলেন, রিং জাল, কারেন্ট জালসহ যে জাল দিয়ে পোনা মাছ ধরা হয় সেসব জাল আমাদের দেশে নিষিদ্ধ। সর্বনাশা এই রিং জালের ব্যবহার আমাদের মৎস্য সম্পদকে হুমকির মুখে ফেলবে। তাই সর্বত্র অভিযান চালিয়ে নিষিদ্ধ রিং ও ভেল জাল জব্দ করা অব্যাহত থাকবে। 

ইউপি চেয়ারম্যান মনির হোসেন বলেন, দেশীয় সুস্বাদু মাছ ছোট থাকা অবস্থায় অসাধু লোকজন রিং জাল দিয়ে ধরে ফেলে। ভবিষ্যতে নিষিদ্ধ জাল দিয়ে এভাবে মাছ ধরা চেষ্টা করা হলে অসাধু জাল মালিকদেরও আটক করা হবে। 

সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ্ত শাহিন বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশে নিষিদ্ধ রিং জাল গুলো জব্দ করা হচ্ছে। ভবিষ্যতে এ অভিযান পরিচালনায় সহায়তা চাইলে আমরা প্রস্তুত আছি। 

এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার,উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম,সাচার বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী জাহাঙ্গীর দেওয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর