শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করার লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোলায়মান বাবু পিকে পূজামন্ডপ পরিদর্শন ও তার সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছেন। এসময় তিনি বিভিন্ন পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পাশাপাশি তাদের সার্বিক খোঁজ খবর নেন এবং মন্দির কমিটির নেতৃবর্গকে আর্থিক সহায়তা প্রদাণ করেন।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মটপুকুরিয়া বাজার থেকে এ মোটরসাইকেল শোডাউনটি বের করা হয়। এসময় চেয়ারম্যান প্রার্থী সোলায়মান বাবু পিকে বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করার লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন কাজ করছে। প্রতিটি মন্ডপে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছে। কারণ ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা বায়েজিদ সরকার, ওয়াজেদ আলী, আবু বক্কর সিদ্দিক, সিরাজুল ইসলাম, সোলায়মান আলতাফ হোসেন, মোবারক আলী, শহিদুল ইসলাম বাবু, রব্বেল শাহানা, নয়ন আলী আকন্দ, হাজেদুল, মান্ননসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
৩ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৯ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
১৯ দিন ১১ ঘন্টা ১০ মিনিট আগে
২০ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে