নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

একবার আমার মতো পাগলকে ভোট দিয়ে দেখেন: হিরো আলম


বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রামে) উপ-নির্বাচনে একতারা হাতে গান বাজিয়ে পিকআপভ্যানে ভোটের মাঠ কাঁপাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। শনিবার (২১ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে বগুড়া শহরের সাতমাথা, জলেশ্বরীতলাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তাকে প্রচার-প্রচারণা চালাতে দেখা যায়। এ সময় পিকআপভ্যানে তার ৫ থেকে ৭ জন কর্মী-সমর্থক ছিলেন। তার পিকআপ ভ্যানেকেই বানানো হয়েছে সুসজ্জিত মিনি নির্বাচনী মঞ্চ। ভ্যানে রাখা হয়েছে মাইক ও দুই পাশে ঝুলছে হিরো আলমের ছবি ও ‘একতারা’ প্রতীকের ব্যানার। হিরো আলম নিজেই পিকআপ ভ্যানের সামনে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে। 

প্রচারণার সময় হিরো আলম ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ চেয়ে পরিবারসহ সবাইকে একতারা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি৷ এসময় হিরো আলমকে দেখতে পেয়ে ভীড় করেন বিভিন্ন শ্রেণি-বয়সের মানুষ। নিজেরাই আগ্রহ করে খোশগল্প ও সেলফি তোলেন হিরো আলমের সাথে। হিরো আলমও বেশ ফুরফুরে ভাবেই সেলফি উঠিয়ে একতারা বাজিয়ে গানের সুরে সবাইকে তার পাশে থাকার আহবান জানান। 

আশরাফুল হোসেন ওরফে হিরো আলম এসময় সাংবাদিকদের বলেন, আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৬ ও বগুড়া-৪ আসনের উপনির্বাচনে একতারা প্রতীক নিয়ে ভোট লড়াই করছি। অনেক সংগ্রাম ও লড়াই করে হাইকোর্ট থেকে রায় পেয়ে আমি ভোট করতে পারছি। ভোটারদের কাছে আমার একটায় অনুরোধ সবাইকে আপনারা সুযোগ দিয়েছেন, আমাকে শুধু মাত্র ১০ মাসের জন্য সুযোগ দিয়ে দেখুন। যদি কাজ করতে না পারি তাহলে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েন। অনেক সুন্দর চেহারা ক্ষমতাবানকে ভোট দিয়েছেন, একবার আমার মতো পাগলকে ভোট দিয়ে দেখেন। স্বতন্ত্র এই প্রার্থী আরও বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুষ্ঠ আছে। আশাকরি শান্তিপূর্ণভাবে ভোট হবে। তবে কেউ হামলা করার চেষ্টা করলে বা বাঁধা দিতে চাইলে এবার কোন ছাঁড় দেওয়া হবেনা।

আরও খবর