মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে ১২জন দরিদ্র ভাতাভোগি ফিরিয়ে পেলেন তাদের হারানো টাকা

ভাতাভোগিদের টাকা ফেরত দেওয়া হয়।

বগুড়ার আদমদীঘিতে সরকার প্রদত্ত দৃষ্টি প্রতিবন্ধীসহ ১২জন দরিদ্র ভাতাভোগিদের নিকট থেকে প্রতারণার মাধ্যমে কৌশলে হাতিয়ে নেয়া ৮১ হাজার টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কালাইকুড়ি গ্রামে জিএম এ্যাকোয়া কালচার মৎস্য খামার চত্তরে এলাকাবাসির উপস্থিতিতে এক বৈঠকের মাধ্যমে ওই টাকা ফেরতের মহতী উদ্যোগ নেন আদমদীঘি সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার। ভুক্তভোগীদের মধ্যে আদমদীঘির কোমারভোগ গ্রামের আসাদুলের ৬ হাজার টাকা, একই গ্রামের কাফেলার ৪ হজার, রিমন বিবির ৫ হাজার, রোকেয়া বিবির ৫হাজার, রাকিয়া বিবির ৩০০, মাজেদা বিবির ৬ হাজার, আদরীর ৮ হাজার, বাকির ৬ হাজার, জসিমের ৪ হাজার ৪০০, মোজাফ্ফরের ১১ হাজার ৫০০ টাকা, মাবিয়ার ৪ হাজার ও চাঁনতারার ৪ হাজার টাকা রয়েছে।

প্রাপ্ততথ্যে জানাযায়, বিগত সরকারের আমলে আদমদীঘি উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র্র জনগোষ্ঠিকে প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতা প্রদাণ করা হয়। এরমধ্যে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারভোগ গ্রামের একজন দৃষ্টি প্রতিবন্ধীসহ ১২জন নারী ও পুরুষকে সরকারি ভাতা প্রদাণ করা হয়। তাদের প্রথম কিস্তির টাকা মোবাইল ফোনের মাধ্যমে প্রদাণ করা হলে ওই গ্রামের জনৈক আব্দুল করিম ও মন্টু হোসেন নামের দুই ব্যক্তি কৌশলে প্রতারণার মাধ্যমে ১২জনের ৮০ হাজার ৯০০ টাকা হাতিয়ে নেন। এরপর থেকে পরের কিস্তির টাকা যথাযথ ভাবে ভাতাভোগিরা পেয়ে আসছেন। এদিকে প্রথম কিস্তির টাকা প্রতারণার মাধ্যমে দুই ব্যক্তি উত্তোলন করে আত্মসাতের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রতারণার শিকার ওই দরিদ্র ১২জন ভাতাভোগি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিতের শরণাপন্ন হলে তিনি দুই পক্ষকে ডেকে বৈঠকের মাধ্যমে টাকা গ্রহনকারি ওই দুই ব্যক্তি তাদের ভুল স্বীকার করে টাকা ফেরতের অঙ্গিকার করে গতকাল রোববার তারা নিজেই ১২জন ভাতাভোগিকে ৮০ হাজার ৯০০ টাকা ফেরত দেন। টাকা হাতিয়ে নেয়া আব্দুল করিম ও মন্টু হোসেন বলেন, পরিস্থিতির স্বীকার হয়ে তারা এমন কাজ করেছেন। 

আদমদীঘি উপজেলা সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার বিষয়টি নিশ্চিত করেন। এসময় সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, বাবু মিয়াসহ শতশত গ্রামবাসি উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর