আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব

মোরেলগঞ্জে ২১ শে আগস্ট উপলক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


২১শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে রবিবার (২১ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা  ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা  ছাত্রলীগের সভাপতি মোঃ মহিদুজ্জামান মহিদ এর সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক মোঃ  নুরুন্নবী পরাগের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এ্যাড. শাহ ই আলম বাচ্চু। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র  এ্যাড. মনিরুল হক তালুকদার।

অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি  ও ইউপি চেয়ারম্যান  মাস্টার  সাইদুর রহমান,  উপজেলা  যুবলীগের  আহ্বায়ক  মোঃ মোজাম্মেল হক মোজাম,  যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ সহ আওয়ামীলীগ ও অঙ্গ  সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডডোকেট আমিরুল আলম বলেন, এটি একটি বর্বরোচিত হামলা। প্রায় দেড় দশক আগে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশ গ্রেনেড হামলা চালানো হয়, যা একুশে আগস্ট গ্রেনেড হামলা নামে পরিচিত। এই ভয়াবহ হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমানসহ ২৪ জন নিহত হয়। আহত হয় প্রায় চার শতাধিক  নেতাকর্মী। 

 ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রলীগ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,  কৃষক লীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশ নেয়। 

Tag
আরও খবর