জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম

‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ
‎
‎সুন্দরবনে পৃথক দুটি অভিযানে জিম্মি থাকা দুই জেলেকে উদ্ধার এবং অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
‎
‎শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
‎
‎তিনি জানান, সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের দমনে কোস্ট গার্ড “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে সাম্প্রতিক এসব অভিযান চালানো হয়।
‎কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল মোংলা থানার জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন এলাকায় মাছ ধরতে গিয়ে বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত হন দুই জেলে। অপহরণের পর তাদের জিম্মি রেখে মুক্তিপণের জন্য নির্যাতন করা হয়।
‎পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ এপ্রিল বিকেলে মুর্তি খাল এলাকায় অভিযান চালিয়ে একটি মাছ ধরার নৌকাসহ দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
‎অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার হোগলডরা খাল এলাকায় শুক্রবার সকাল ৬টার দিকে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতদের ধাওয়া করে ২টি একনলা বন্দুক ও ৯ রাউন্ড কার্তুজসহ দয়াল বাহিনীর এক সদস্যকে আটক করা হয়।
‎আটক ব্যক্তি তরিকুল (৩৫), তিনি খুলনার কয়রা থানার বাসিন্দা বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে জড়িত ছিলেন।
‎আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
‎কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর