বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা হাতিয়ায়তে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

তিন বছর পর দেশের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-04-2023 10:28:52 am

তিন বছর পর দেশের মাটিতে আরেকটি টেস্ট জিতল বাংলাদেশ, ২০২০ সালের ফেব্রুয়ারিতে মিরপুরেই জিম্বাবুয়েকে হারিয়েছিল তারা। এর আগে বাংলাদেশের সর্বশেষ টেস্ট জয় ছিল ২০২২ সালের শুরুতে, মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে। 


সব মিলিয়ে রান তাড়া করে পঞ্চমবার টেস্ট জিতল বাংলাদেশ, এ সংস্করণে এটি তাদের ১৭তম জয়। আর ২০১৯ সালের পর প্রথমবার টেস্ট খেলতে নামা আইরিশরা পেল এ সংস্করণে টানা চারটি ম্যাচ হারের স্বাদ।


দ্বিতীয় দিনই অবশ্য শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিল এই টেস্ট, আয়ারল্যান্ড ছিল ইনিংস পরাজয়ের শঙ্কায়। গতকাল লরকান টাকারদের ব্যাটিংয়ে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়ে সেই আয়ারল্যান্ডই একটু হলেও চাপে ফেলে স্বাগতিকদের। 


শেষ পর্যন্ত অবশ্য ১৩৮ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি তারা, মুশফিকুর রহিমরা সেটি চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে এসে তাড়া করে ফেলেছেন ৭ উইকেট বাকি রেখেই। রানতাড়ায় নেতৃত্ব দেন মুশফিক, প্রথম ইনিংসে সেঞ্চুরির পর এবার তিনি অপরাজিত থাকেন ৫১ রানে।


১৩১ রানে এগিয়ে থেকে সকালে ৯ ওভার ব্যাটিং করলেও আগের দিনের স্কোরের সঙ্গে ৬ রান যোগ করতেই শেষ ২ উইকেট হারায় আয়ারল্যান্ড। দুটি উইকেটই নেন ইবাদত হোসেন। ৭২ রান করে বোল্ড হন অ্যান্ডি ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম ফেরেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। ৯ উইকেট নিয়েই ম্যাচ শেষ করতে হয় তাই তাইজুল ইসলামকে।


রানতাড়ায় তামিমের সঙ্গে ওপেনিংয়ে আসেন লিটন। ওপেনিং জুটি ভাঙল লিটনের অদ্ভুত আউটে। এডেয়ারের শর্ট বলে পুল শটটা একটু আগেই খেলে ফেলেন লিটন, মিস করেন সেটি। বল তার হেলমেট থেকে এসে লাগে ব্যাটে, এরপর ভাঙে স্টাম্প। 


১৯ বলে ২৩ রান করে আউট হওয়া হতবিহ্বল লিটনকে ফিরতে হল হতাশা নিয়ে। দারুণ একটি ড্রাইভে চার মেরে শুরু করলেও নাজমুল অবশ্য বেশিক্ষণ টেকেননি। ম্যাকব্রাইনের অফ স্টাম্পের বাইরে দিয়ে টার্ন করে বেরিয়ে যাওয়া বলে যেন ভড়কে যান তিনি, শেষ মুহূর্তে ব্যাট সরানোর চেষ্টা সফল হয়নি তার। ২ ইনিংস মিলিয়ে নাজমুল করলেন ৪ রান।


দ্রুত ২ উইকেট হারালেও প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিক নেমে অবশ্য আক্রমণাত্মক ব্যাটিংই করেন। মুখোমুখি প্রথম বলেই ম্যাকব্রাইনকে ড্রাইভ করে চার মেরে শুরু করেন তিনি। এরপর চড়াও হন বেন হোয়াইটের ওপর। বাংলাদেশ মধ্যাহ্নবিরতিতে যায় জয়ের সুবাস নিয়েই, প্রয়োজন ছিল ৪৯ রান।


বিরতির পর অবশ্য ছন্দপতন হয় তামিমের। লেগ স্পিনার হোয়াইটের লং হপে পুল করতে গিয়ে খাড়া ওপরে ক্যাচ তোলেন ৬৫ বলে ৩১ রান করা এ ওপেনার। দ্রুত ফিরতে পারতেন মুমিনুলও, ম্যাকব্রাইনের বলে সহজতম স্টাম্পিংয়ের সুযোগ টাকার মিস করায় বেঁচে যান তিনি। এরপর আর সুযোগ তৈরি করতে পারেনি আয়ারল্যান্ড। হোয়াইটকে কাট করে চার মেরে ৪৭ বলে ক্যারিয়ারের ২৬তম ফিফটি পূর্ণ করেন মুশফিক।

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১১ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২৯ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে




6a00714aea327-100526055138.webp
মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

৩৫ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে