নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ভারতে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের নতুন রেকর্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-04-2023 07:23:07 am

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। বুধবার দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৩৫ জন। যা আগের দিনের তুলনায় ৪৬ শতাংশ বেশি। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৬৩ দিনের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। একই সঙ্গে দেশটিতে অ্যাক্টিভ কেসের হারও বেড়েছে।


দেশটিতে একদিন আগেই আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৩৮। ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়তে দেখা গেছে। গত কয়েকদিনে দেশে করোনা রোগীর সংখ্যাবৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে গত বছরের সেপ্টেম্বরে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৭৭৭।


এদিকে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯১ জনে। যদিও কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২২০ কোটি করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছে ১ হাজার ৯৭৯ জন।


ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৭১৯। করোনা সংক্রমণে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৩০ হাজার ৯১৬ জনের মৃত্যু হয়েছে।


গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৫ জন। এর মধ্যে চারজন মহারাষ্ট্রে, একজন করে ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, কর্নাটক, পুদুচেরি, রাজস্থান এবং চারজন কেরালার। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৮ দশমিক ৭৬ শতাংশ।


দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪১ লাখ ৭৯ হাজার ৭১২ জন। অপরদিকে মৃত্যর হার দাঁড়িয়েছে ১ দশমিক ১৯ শতাংশে।

আরও খবর