কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

মোংলা বন্দরে বছরে অতিরিক্ত ১০০ জাহাজ হ্যান্ডলিংয়ের উদ্যোগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-04-2023 07:13:00 am

মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং (১ম সংশোধিত) প্রকল্পে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে। এ কারণে প্রকল্পের সময় ও ব্যয় বাড়ছে। এ ছাড়া ড্রেজিংয়ের পরিমাণ, ডাইকের পরিমাণ, জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে আয়কর বাবদ ব্যয় বাড়ছে। এর ফলে ১০০টির মত জাহাজ হ্যান্ডলিংয়ের মাধ্যমে অধিক পরিমাণ রাজস্ব অর্জিত হবে।


মোংলা বন্দর কর্তৃপক্ষ মূল অনুমোদিত প্রকল্পের কাজ শুরু করেছিল ৭৯৩ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে। এখন প্রথম সংশোধিত প্রস্তাবে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯৯২ কোটি ২৭ লাখ টাকা। মূল অনুমোদিত প্রকল্পটি ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জুন মাস নাগাদ সম্পন্ন হওয়ার কথা ছিল। প্রকল্পের নতুন করে ২০২৪ সালের জুন নাগাদ মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন।


এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে মোংলা বন্দরের জেটিতে সাড়ে ৯ থেকে ১০ মিটার ড্রাফটের জাহাজ হ্যান্ডলিং করা এবং জাহাজ হ্যান্ডলিংয়ের জন্য পশুর চ্যানেলের গভীরতা ৮ দশমিক ৫ মিটার (ক্লিয়ার ড্রাফট) অর্জনের লক্ষ্যে ২৩৭ দশমিক ৫৫ লাখ ঘনমিটার ড্রেজিং করা।


প্রকল্পটির প্রধান কাজ হবে ১ হাজার ৬০০ একর জমি অধিগ্রহণের জন্য ক্ষতিপূরণ দেওয়া। ১৭৭.৩৭ লাখ ঘনমিটার ড্রেজিং কাজ করা কাটার সাকশান ড্রেজার দিয়ে। ৬০ দশমিক ১৮ লাখ ঘনমিটার ড্রেজিং করা ট্রেইলিং সাকশান হপার দিয়ে। ৩০ দশমিক ৭০ লাখ ঘনমিটার ডাইক নির্মাণ ও এক লাখ ঘনমিটার জিয়োটিউব ডাইক নির্মাণ করা।


পরিকল্পনা কমিশনের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের জেটিতে ৯.৫-১০ মিটার ড্রাফটের জাহাজ হ্যান্ডলিং এর জন্য প্রয়োজনীয় গভীরতা পাওয়া সম্ভব হবে। ফলে বার্ষিক অতিরিক্ত ১০০টির মত জাহাজ হ্যান্ডলিংয়ের মাধ্যমে অধিক পরিমাণ রাজস্ব অর্জিত হবে। এছাড়া, বন্দরের বর্ধিত চাহিদার জন্য মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

আরও খবর



deshchitro-6a9507cd76b20-310826104917.webp
হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই

১ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে