নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

রমজানে ২০ কোটি টাকা যাকাত আদায়ের লক্ষ্য: ধর্ম প্রতিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 02:07:23 pm

চলতি রমজান মাসে ২০ কোটি টাকা যাকাত আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।


তিনি বলেন, যাকাত ফান্ডে যাকাত দিলে দেশ থেকে দারিদ্র্য নিরসন সহজ হবে। সেজন্য যাকাত ফান্ডকে শক্তিশালী করে দারিদ্র্য নিরসন করতে হবে। গত রমজানে আদায় করা হয় ১০ কোটি টাকা। এ বছর ২০ কোটি টাকা যাকাত আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার আয়োজন করে যাকাত বোর্ড।


ফরিদুল হক খান বলেন, যাকাত ব্যবস্থাপনাকে শৃঙ্খলা দিতে বর্তমান সরকার এরই মধ্যে যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন করেছে। সেরা যাকাতদাতাকে নির্বাচন করে পুরস্কৃত করা হবে। দারিদ্র্যমুক্ত দেশ গঠনে যাকাত বোর্ড ইতিবাচক ভূমিকা রাখবে।


এসময় যাকাতের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. শহীদুল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহা. বশিরুল আলম সভাপতির বক্তব্যে জানান, যাকাত ব্যবস্থা সহজ করতে ইসলামি ফাউন্ডেশনের অনলাইন ব্যবস্থার কাজ চলমান আছে। মাঠপর্যায়ে সবাই আন্তরিকতা দিয়ে কাজ করলে যাকাত আদায়ের লক্ষ্য পূরণ হবে।


অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ। যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম। এছাড়া অনুষ্ঠানে জাকাত বোর্ডের সদস্য, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও প্রকল্প পরিচালক, শিল্প, বাণিজ্য ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

আরও খবর